ব্যাটল অব ওয়ার্ডসে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন মরক্কো
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ২০:০১ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ | ২০:১৭
আইইএলটিএস শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, যৌক্তিক চিন্তাভাবনা ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী বিতর্ক প্রতিযোগিতা ‘ব্যাটল অব ওয়ার্ডস-সিজন ২’।
গত ১৯ জুন বাংলায় আইইএলটিএসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবিদ খান শুভর উদ্যোগে প্রতিযোগিতাটির যাত্রা হয়। আয়োজকরা জানান, প্রতিযোগিতার শুরুতে অডিশনের মাধ্যমে সেরা ৪০ জন বিতার্কিক নির্বাচন করা হয়। পরে তাদের নিয়ে ১০টি দল গঠন করে মূল প্রতিযোগিতা শুরু হয়। বিচারকের দায়িত্ব পালন করেন বাংলায় আইইএলটিএসের শিক্ষক মাহফুজ, নিশান ও অন্যান্য অভিজ্ঞ শিক্ষক।
টুর্নামেন্টের বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীরা যুক্তিনির্ভর বক্তব্য, বিশ্লেষণী দক্ষতা ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে নিজেদের যোগ্যতার পরিচয় দেন। প্রতিযোগিতা শেষে গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নেয় টিম আর্জেন্টিনা ও টিম মরক্কো।
গ্র্যান্ড ফাইনালে বাংলায় আইইএলটিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ হোসেন প্রধান অতিথি ও ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের হোসেন বিশেষ অতিথি ছিলেন।
ফাইনালে টিম মরক্কো চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয়। রানার্সআপ হয় টিম আর্জেন্টিনা। এছাড়া পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স, শক্তিশালী যুক্তি ও আত্মবিশ্বাসী উপস্থাপনার জন্য তাসকিয়া ইসলাম স্বপ্নীল নির্বাচিত হন ‘টুর্নামেন্টের সেরা বক্তা’।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন টিমকে ১০ হাজার টাকা ও ট্রফি, রানার্সআপ টিমকে ৬ হাজার টাকা ও ট্রফি এবং টুর্নামেন্টের সেরা বক্তাকে ৩ হাজার টাকা ও ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া ফাইনালে অংশ নেওয়া সব প্রতিযোগীকে সনদ প্রদান করা হয়।
আয়োজকরা বলেন, ‘ব্যাটল অব ওয়ার্ডস সিজন-২’ শুধু বিতর্ক প্রতিযোগিতা নয়; এটি আইইএলটিএস শিক্ষার্থীদের ভাষা চর্চা, সমালোচনামূলক চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- বিতর্ক