নির্বাচিত নাটক ও টেলিছবি
কোলাজ :: বোরহান আজাদ
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬ | ০৮:১৭
| প্রিন্ট সংস্করণ
ঈদ উৎসবকে বর্ণাঢ্য করে তুলতে এবারও বড়পর্দায় মুক্তি দেওয়া হচ্ছে ভিন্ন ধাঁচের কয়েকটি সিনেমা। ওটিটিতে আসছে নানা রকম ওয়েব সিনেমা ও সিরিজ। অনলাইনে নতুন গানের প্রকাশনার পাশাপাশি টেলিভিশনে থাকছে বহুমাত্রিক অনুষ্ঠানমালা। সেসব নিয়ে এ আয়োজন
ঈদের দিন
বিটিভি
রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘টিকটক বউ’। রচনায় শফিকুর রহমান শান্তনু এবং প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন। অভিনয়ে সালমান আরাফাত, নওশীন নাহার, জুলফিকার চঞ্চল, শ্যামল হাসান প্রমুখ।
এটিএন বাংলা
রাত ৮টা ৫০ মিনিটে থাকছে বিশেষ নাটক ‘এই নিয়ে সংসার’। পরিচালনায় শাহ মো. রাকিব। অভিনয়ে মুশফিক ফারহান, অনিন্দিতা মিম। ১১টায় প্রচার হবে টেলিফিল্ম ‘অপেক্ষার পরে’। পরিচালনায় রাইয়ান মাহমুদ। অভিনয়ে মুশফিক ফারহান, কেয়া পায়েল।
চ্যানেল আই
বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিছবি ‘তোমাদের গল্প ২’। পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে জোভান, তটিনী। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কিশোরগঞ্জের কিশোর দল’। পরিচালনায় আফজাল হোসেন। অভিনয়ে আফজাল হোসেন, ফারুক আহমেদ। ৭টা ৫০ মিনিটে থাকছে নাটক ‘ভালোবেসেছিলাম’। পরিচালনায় আবুল হায়াত। অভিনয়ে মম, রওনক হাসান।
এনটিভি
সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে নাটক ‘জামাই বেশি বোঝে’। পরিচালনায় তাইফুর জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা। ১১টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘প্রেমের তরী’। পরিচালনায় ইমেল হক।
আরটিভি
রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘জামাই কার’?। পরিচালনায় রাকেশ বসু। অভিনয়ে মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি।
বাংলাভিশন
রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হবে নাটক ‘তিন চাকার সংসার’। পরিচালনায় মাইদুল রাকিব। অভিনয়ে নিলয় আলমগীর, সুমাইয়া হিমি।
মাছরাঙা টেলিভিশন
সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘লাভ স্টেশন’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘আদরের দুলাভাই’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই।
বৈশাখী টেলিভিশন
রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ভাত হাসান’। পরিচালনায় তারিক মুহাম্মদ হাসান। অভিনয়ে মোশাররফ, রোবেনা জুঁই।
দীপ্ত টিভি
রাত ১০টায় থাকছে নাটক ‘সারাবেলা’। পরিচালনায় সৈয়দ শাকিল। অভিনয়ে আরশ খান, ফারিহা রহমান পারু।
নাগরিক টিভি
রাত ৮টায় প্রচার হবে নাটক ‘দয়াল দস্তগীর’। পরিচালনায় সোহেল রানা ইমন।
ঈদের পরদিন
এটিএন বাংলা
রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘পুনরাবৃত্তি’। পরিচালনায় কাজী বাহাদুর হিমু। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান।
চ্যানেল আই
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘নামে নামে প্রেমে টানে’। পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, সায়রা আক্তার জাহান। ৯টা ৩৫ মিনিটে থাকছে নাটক ‘অপরাজিতা’। পরিচালনায় মীর আরমান হোসেন। অভিনয়ে খায়রুল বাশার, কেয়া পায়েল।
এনটিভি
রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে নাটক ‘ছুঁয়ে দে আমায়’। পরিচালনায় রাইয়ান মাহমুদ। অভিনয়ে মুশফিক আর ফারহান, কেয়া পায়েল। ১১টা ৫ মিনিটে থাকছে নাটক ‘শূন্য’। পরিচালনায় তুহিন হোসেন। অভিনয়ে জোভান, আইশা খান।
আরটিভি
রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘শূন্যের সংসার’। পরিচালনায় সেলিম রেজা। অভিনয়ে নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি। ১১টায় থাকছে ধারাবাহিক নাটক ‘বউ সোহাগী পরিবার’। অভিনয়ে শাহেদ আলী, সাব্বির অর্ণব।
বাংলাভিশন
রাত ৭টা ৪৫ মিনিটে থাকছে নাটক ‘মন আমার’। পরিচালনায় সেলিম রেজা। অভিনয়ে নিলয় আলমগীর, নীলাঞ্জনা নীলা।
মাছরাঙা টেলিভিশন
রাত ৮টায় প্রচার হবে নাটক ‘হয়নি বলা’। অভিনয়ে মুশফিক ফারহান, আইশা খান। রাত ৯টা ১০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ‘আদরের দুলাভাই’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। ১০টা ২০ মিনিটে প্রচার হবে নাটক ‘কমেন্ট সেন্স’। অভিনয়ে জিয়াউল হক পলাশ, সাফা কবির।
বৈশাখী টেলিভিশন
রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘দিল মোহাব্বত’। অভিনয়ে জাকিয়া বারী মম, আরফান আহমেদ। ১১টা ৪০ মিনিটে থাকছে মেগা নাটক ‘গ্যাংস্টার’। অভিনয়ে তানহা তাসনিয়া, ইমতু রাতিশ।
দীপ্ত টিভি
রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘জিডি জামাল’। অভিনয়ে মীর সাব্বির, অহনা। রাত ১০টায় থাকছে নাটক ‘কিপ্টে কারে কয়’। পরিচালনায় শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। ১১টা ১০ মিনিটে প্রচার হবে নাটক ‘রঙিন কাগজ’।
নাগরিক টিভি
রাত ৮টায় প্রচার হবে নাটক ‘আমাকে দুঃখ দিও না’। পরিচালনায় সেরনিয়াবাত শাওন। অভিনয়ে খায়রুল বাশার, আনিকা আয়না। ৯টা ১৫ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ‘এমন যদি হতো’ (পর্ব-২)। অভিনয়ে চঞ্চল, সারিকা।
ঈদের তৃতীয় দিন
এটিএন বাংলা
রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘মামাতো বোন যখন বউ-২’। পরিচালনায় তাইফুল জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম, হিমি।
চ্যানেল আই
রাত ৭টা ৫০ মিনিটে থাকছে নাটক ‘চমকের শহর’। পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে মোশাররফ করিম, হিমি। ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘লাভ গেম’। পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে খায়রুল বাশার, তটিনী।
এনটিভি
রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে নাটক ‘ভটভটি’। পরিচালনায় মারুফ হোসেন সজীব। অভিনয়ে খায়রুল বাশার, সাদনিমা বিনতে নোমান। ১১টা ৫ মিনিটে থাকছে নাটক ‘ভ্রমর’। পরিচালনায় সেলিম রেজা।
আরটিভি
রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘সরল জটিলতা’। পরিচালনায় সুব্রত সঞ্জীব। অভিনয়ে খায়রুল বাশার, সাদনিমা বিনতে নোমান। ১১টায় থাকছে ধারাবাহিক নাটক ‘বউ সোহাগী পরিবার’। অভিনয়ে শাহেদ আলী, সাব্বির অর্ণব।
বাংলাভিশন
দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ডাবল ট্রাবল’। পরিচালনায় শামীম জামান। অভিনয়ে নিলয়, তাসনুভা তিশা। বিকেল ৪টা ২০ মিনিটে থাকছে টেলিফিল্ম ‘ক্যাফে ডিজায়ার’।
মাছরাঙা টেলিভিশন
রাত ৮টায় প্রচার হবে নাটক ‘হঠাৎ কোটিপতি’। অভিনয়ে নিলয়, সামিরা খান মাহি। ৯টা ১০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ‘আদরের দুলাভাই’। অভিনয়ে মোশাররফ করিম, জুঁই।
বৈশাখী টেলিভিশন
রাত ১০টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘সাক্ষী মফিজ’। অভিনয়ে মীর সাব্বির, ময়মুনা মম। ১০টা ৩০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ‘দিল মোহাব্বত’। অভিনয়ে জাকিয়া বারী মম, আরফান আহমেদ। ১১টা ৪০ মিনিটে প্রচার হবে মেগা নাটক ‘মায়া’।
দীপ্ত টিভি
রাত ৮টায় প্রচার হবে নাটক ‘মিডনাইট হাইওয়ে’। পরিচালনায় রাগীব রায়হান পিয়াল। অভিনয়ে আরশ খান, সুনেরাহ বিনতে কামাল। ১০টায় থাকছে নাটক ‘এলাকায় নতুন ভাবী’। পরিচালনায় সহিদ উন নবী। অভিনয়ে সারাফ আহমেদ জীবন, সামান্তা পারভেজ। ১১টা ১০ মিনিটে প্রচার হবে নাটক ‘শেষ ঘুম’। পরিচালনায় রাগিব রায়হান পিয়াল। অভিনয়ে তৌসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনী।
নাগরিক টিভি
রাত ৮টায় প্রচার হবে নাটক ‘দাওয়াত রইল’। পরিচালনায় আদিফ হাসান। অভিনয়ে আরশ খান, পারু। ৯টা ১৫ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ‘এমন যদি হতো’ (পর্ব-৩)।
- বিষয় :
- নাটক
