ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ছিল শাকিব খানকে বিয়ের গুঞ্জন, সেই নায়িকা এবার ব্যবসায়ীকে বিয়ে করলেন

ছিল শাকিব খানকে বিয়ের গুঞ্জন,  সেই নায়িকা এবার ব্যবসায়ীকে বিয়ে করলেন
×

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ১৬:১৬

চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে বিয়ের গুঞ্জনে একসময় বেশ আলোচনায় ছিলেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। শাকিবকে নিয়ে তাঁর বিভিন্ন মন্তব্যের জেরে দুজনের বিয়ের সম্ভাবনা নিয়েও ছড়িয়েছিল নানা আলোচনা। সেই গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই এবার নিজের বিয়ের খবর জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তবে পাত্র শাকিব খান নন; মিষ্টি জান্নাতের স্বামী একজন ব্যবসায়ী।

বিষয়টি আর গুঞ্জন নয়, অভিনেত্রী নিজেই দিয়েছেন বিয়ের খবরের সত্যতা। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘গড ম্যারিড’ লাইফ ইভেন্ট যুক্ত করে হঠাৎ করেই ভক্তদের চমকে দেন মিষ্টি। পরে গণমাধ্যমের কাছে বিয়ের খবর নিশ্চিত করলেও স্বামীর পরিচয় আপাতত গোপন রেখেছেন তিনি।

মিষ্টি জানিয়েছেন, তাঁর স্বামী একজন ব্যবসায়ী। মিডিয়ার সঙ্গেও তাঁর কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে নাম, ছবি কিংবা বিস্তারিত পরিচয় এখনই প্রকাশ করতে চান না অভিনেত্রী।

বিয়ে কবে, কোথায়-এমন প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি মিষ্টি। শুধু জানিয়েছেন, বাংলাদেশেই তাঁদের বিয়ে হয়েছে। তবে বিয়েটি প্রেমের নাকি পারিবারিকভাবে—এ প্রশ্নে কোনো রাখঢাক রাখেননি তিনি। জানিয়েছেন, তাঁদের বিয়ে হয়েছে ভালোবেসেই।

তবে কবে থেকে তাঁদের প্রেমের শুরু কিংবা ঠিক কবে বিয়ে করেছেন। এসব তথ্য আপাতত প্রকাশ করতে নারাজ মিষ্টি। তাঁর যুক্তি, সবকিছু একসঙ্গে জানিয়ে দিলে আর কোনো ‘সাসপেন্স’ থাকবে না।

স্বামীকে কি সারাজীবন আড়ালে রাখবেন? এমন প্রশ্নের উত্তরে মিষ্টি জানিয়েছেন, তেমন কোনো পরিকল্পনা তাঁর নেই। সময় হলেই স্বামীকে সবার সামনে আনবেন। এমনকি মজা করে ইতালিতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার কথাও জানিয়েছেন তিনি।

মিষ্টি আরও জানান, তাঁদের বিয়েটি হঠাৎ করে হয়নি। বেশ কিছুদিন আগেই বিয়ে করেছেন তাঁরা। তবে ব্যক্তিগত কিছু কারণে এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন।

এদিকে বিয়ের খবর প্রকাশ্যে আনার পেছনেও রয়েছে একটি গল্প। মিষ্টির দাবি, প্রেম ও বিয়ে নিয়ে মানুষের নানা আচরণে একপর্যায়ে বিরক্ত হয়ে পড়েছিলেন তিনি। কেউ ফোন করে দেখা করতে চাইতেন, কেউ আবার বিদেশে গিয়ে দেখা করার প্রস্তাব দিতেন। এমনকি সরাসরি প্রেমের প্রস্তাবও পেয়েছেন তিনি।

একপর্যায়ে এসব ঘটনায় বিরক্ত হয়ে নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। তাঁর মতে, একজন অভিনেত্রী হলেই তাঁকে যখন-তখন ফোন করে দেখা করতে চাওয়া কিংবা ব্যক্তিগত জীবনে এভাবে হস্তক্ষেপ করা স্বাভাবিক নয়।

বিয়ে করলেও অবশ্য এখনই পুরোপুরি সংসারী জীবনে ঢুকে পড়েননি মিষ্টি। অভিনেত্রীর ভাষ্য, বিয়ে হলেও তাঁদের দাম্পত্য জীবন এখনও পুরোপুরি শুরু হয়নি। আপাতত নিজের মতো করেই সময় কাটাচ্ছেন 

 

আরও পড়ুন

×