ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভোটের ছবি প্রকাশ করে কী বললেন ১২ তারকা

ভোটের ছবি প্রকাশ করে কী বললেন ১২ তারকা
×

শবনম বুবলী, জিয়াউল ফারুক অপূর্ব ও মাসুমা রহমান নাবিলা। ছবি: কোলাজ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৫৮ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ | ২০:১১

আজ সকাল থেকে সারাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সাধারণ মানুষের মতো সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও তাদের ভোট প্রয়োগ করেছেন। ভোট প্রয়োগের পর উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক মাধ্যমে ছবির সঙ্গে প্রকাশ করেছেন নিজের অনুভূতি। 

ছবিটি পোস্ট করে চিত্রনায়িকা শবনম বুবলী লিখেছেন,‘২০২৬ সালের নির্বাচন। ছবি: ফেসবুক

ভোট দিয়ে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর আমরাই, আর তার শুরুটা হয় একটি ভোট দিয়ে। একটি সুন্দর আগামীর জন্য আজ আমার ভোটটি দিলাম।’ ছবি: ফেসবুক

অভিনেত্রী কেয়া পায়েল লিখলেন, ‘ভোটটা দিয়েই দিলাম।’ ছবি: ফেসবুক

অভিনেত্রী নিশাত প্রিয়ম লিখেছেন, ভোট ডে।’ ছবি: ফেসবুক

অভিনেতা শ্যামল মওলা লিখেছেন, ‘ডান’। ছবি: ফেসবুক

চিত্রনায়িকা পলি লিখেছেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে ছিল এক উৎসবমুখর, শান্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। কেন্দ্রগুলোতে ভোটারদের ছিল চোখে পড়ার মতো স্বতঃস্ফূর্ত উপস্থিতি। নারী-পুরুষ, তরুণ-প্রবীণ সবাই শৃঙ্খলার সঙ্গে লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ছবি: ফেসবুক

ভোট দিয়ে সংগীতশিল্পী মিলা লিখেছেন, `গণতন্ত্রের উৎসবে শামিল হলাম, আমাদের ব্যান্ড এর ভোট দেওয়া শেষ।’ ছবি: ফেসবুক

অভিনেতা আব্দুন নূর সজল লিখেছেন, ‘শুধু সেলফি নয়, ভোট দিলাম।’ ছবি: ফেসবুক

অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা লিখেছেন, ‘একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব শেষ উন্নত বাংলাদেশের আশায়। আপনি আপনার ভোট দিয়েছেন? ছবি: ফেসবুক

সংগীতশিল্পী মো. মিলন লিখেছেন, ‘ছোটবেলার বন্ধুদের সাথে একত্রে ভোট দিলাম।’ ছবি: ফেসবুক


স্বামী তানভীর খানের সঙ্গে ভোট দিয়েছেন অভিনেত্রী নওরিন হাসান খান জেনি। ফেসবুকে ছবিটি পোস্ট করে তানভীর লেখেছেন,‘ফ্যামিলি ভোট। ছবি: ফেসবুক


অভিনেত্রী আইশা খান ভোট দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার দায়িত্ব সম্পন্ন করেছি।’ ছবি: ফেসবুক

আরও পড়ুন

×