ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

একদম বাবা-মায়ের মতোই আদর পাচ্ছি: পূজা

একদম বাবা-মায়ের মতোই আদর পাচ্ছি: পূজা
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০ | ০৬:১৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০২০ | ০৬:৫০

‘অনন্য মামুন ভাইয়ের সাইকো ছবিতে  দারুণ একটি টিম হয়েছে আমাদের। বেশ মজা করে কাজ করছি। শুটিংয়ের ফাঁকে হইচই করছি’- সমকাল অনলাইনকে বলছিলেন পূজা চেরি।

নায়িকা হওয়ার পর এই প্রথম প্রযোজনা প্রতিষ্ঠান জাজের বাইরে কোন ছবিতে কাজ করছেন পূজা। ছবিতে রোশানের বিপরীতে অভিনয় করছেন তিনি। অন্যরকম আনন্দ নিয়েই ছবির শুটিং করছেন বলে জানালেন তিনি। 

বর্তমানে চট্টগ্রামে চলছে এই ছবির শুটিং। ছবিতে শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকীর মেয়ে চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পূজাকে। এই ছবির মাধ্যমেই প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন তারা। 

গুণী দুই ব্যক্তির সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে পূজা বলেন, প্রথমবার সেলিম আংকেল ও রোজি আন্টির সঙ্গে অভিনয় করছি। নতুন অভিজ্ঞতা। খুব হেল্পফুল দুজন মানুষ। অনেক কিছু শিখছি তাদের কাছ থেকে। একদম বাবা-মায়ের মতোই তারা আদর করছেন।

ছবিটি নিয়ে পরিচালক অনন্য মামুন বলেন, শহীদুজ্জামান সেলিম ভাই একজন প্রভাবশালী রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করছেন। তার স্ত্রী রোজি আপাকে দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার চরিত্রে। একটি পারিবারিক গল্প দেখা যাবে। পাশাপাশি থাকবে রোমান্স, থ্রিলার ও অ্যাকশন।

আরবিএস এন্টারটেইনমেন্ট ও সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি। 


আরও পড়ুন

×