সুস্থ হয়ে উঠছেন শাবানা আজমি
শাবানা আজমি- ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০ | ০৬:১৪ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০ | ০৬:৪১
ভারতের পুণে থেকে মুম্বাই যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। বর্তমানে তিনি অন্ধেরীর কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা এখন আগের থেকে ভালো বলে জানিয়েছেন আজমির স্বামী জাভেদ আখতার।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার জাভেদ আখতার জানিয়েছেন, বর্তমানে শাবানা আজমি আইসিইউতে রয়েছেন। তবে তার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, চিন্তার কোনো কারণ নেই। খবর হিন্দুস্তান টাইমসের
গত ১৮ জানুযারি পুণে থেকে মুম্বাই যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন শাবান আজমি। অভিনেত্রীর এমন দুর্ঘটনার পর রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অভিনেতা-অভিনেত্রী-গায়ক-গায়িকা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সংগীতশিল্পী লতা মঙ্গেশকররা এ বর্ষীয়ান অভিনেত্রীর সুস্থতা কামনা করে টুইট করেন।
- বিষয় :
- শাবানা আজমি
- বিনোদন
- বলিউড
- সড়ক দুর্ঘটনা
