ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে 'স্বপ্নবাজী'
মাহিয়া মাহি, রায়হান রাফি ও পিয়া
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ০৭:৩৪
বাংলাদেশের ফ্যাশন ও গ্ল্যামারওয়ার্ল্ড নিয়ে গত বছর পরিচালক রায়হান রাফি 'স্বপ্নবাজী' নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। কথা ছিলো গত বছরের সেপ্টেম্বরে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। কিন্তু মাঝে 'পরাণ' ও 'ইত্তেফাক' নামে দুটি ছবি পরিচালনা কারণে রাফি 'স্বপ্নবাজী' ছবির কাজ পিছিয়ে দেন।
অবশেষে রায়হান রাফি জানালেন, আসছে ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হচ্ছে ছবিটির দৃশ্যধারণ। এই ছবিতে অভিনয় করছেন মাহিয়া মাহি, সিয়াম আহমেদ ও জান্নাতুল পিয়া। এদের সবাইকে র্যাম্প মডেলের ভুমিকায় দেখা যাবে।'
পরিচালক রায়হান রাফি বলেন, 'স্বপ্নবাজী' বড় বাজেটের ছবি। তাই নিজেদের প্রস্ততির কিছু ব্যাপার ছিলো। পাশাপাশি সব অভিনয়শিল্পীদের গ্রমিং করাতে হয়েছে। বিশেষ করে আমার এই ছবির অন্যতম প্রধান দুই চরিত্র সিয়াম ও মাহিকে। যে কারণে আমরা একটু দেরিতে ছবিটির কাজ শুরু করছি। আশা করছি একটানা ছবিটির দৃশ্যধারণের কাজ শেষ করতে পারব।'\হজানা গেছে, 'স্বপ্নবাজী' ছবির অধিকাংশ শুটিং হবে ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে। ছবিটির চিত্রনাট্য করেছেন শাহ্জাহান সৌরভ। প্রযোজনায় পিএইচ এন্টারটেইনমেন্ট।
- বিষয় :
- স্বপ্নবাজি
- মাহি
- পিয়া
