তৃতীয় সপ্তাহেও দৌড়াচ্ছে ‘কাঠবিড়ালী’
‘কাঠবিড়ালী’ ছবির একটি দৃশ্যে স্পর্শিয়া
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ০৭:৪০ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ | ০৮:০০
গত ১৭ জানুয়ারি সারা দেশে মুক্তি পায়। অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া অভিনীত ছবি ‘কাঠবিড়ালী’। পরিচালক নিয়ামুল মুক্তার নির্মিত প্রথম ছবি এটি। এতে স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর ও শাওন।
সপ্তাহে মাত্র ১৮টি হলে মুক্তি পেলেও পরবর্তীতে নির্মাণ, গল্প ও পরিচলকের গল্প বলার ধরণে মুগ্ধ হয়েছেন দর্শক। তাই মুক্তির প্রথম দিন থেকেই প্রশংসায় ভাসছে ছবিটি। প্রশংসা পাচ্ছে ছবিটির সকল অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।
প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বেশ প্রশংসার এবার পরিচালক জানালেন ছবিটি টানা তৃতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে চলবে। শুধু চলবেই না হল সংখ্যাও বেড়েছে বলে সমকাল অনলাইনকে নিশ্চিত করেন নিয়ামুল মুক্তা।
প্রথম ও দ্বিতীয় সপ্তাহে যেখান বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স দুটি করে শো চলছিলো সেখানে শুক্রবার থেকে চলবে চারটি শো। পাশাপাশি সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখা ও মহাখালী শাখাতেও চলবে কাঠবিড়ালী।
অন্যদিকে দ্বিতীয় সপ্তাহ থেকে বলাকা, সুগন্ধা, মৌচাক হলে প্রদর্শিত হচ্ছে এটি। এসব হলে তৃতীয় সপ্তাহেও প্রদর্শিত হবে। কাঠবিড়ালী ছবি দিয়ে চট্টগ্রামের বন্ধ হওয়া সিনেমা হল ঝুমুল নতুন করে সুগন্ধা নামে চালু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন হলে নতুন করে প্রদর্শিত হবে ‘কাঠবিড়ালী’। নিশ্চিত করলেন এ তথ্য।
চিলেকোঠা ফিল্মস প্রযোজিত কাঠবিড়ালীতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান। পরিচালকের কাহিনি নিয়ে চিত্রনাট্য রচনা করেছেন তাসনিমুল তাজ।
