ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

১৩ দিন পর বাড়ি ফিরলেন শাবানা আজমি

১৩ দিন পর বাড়ি ফিরলেন শাবানা আজমি
×

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ০৭:৪৬ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ | ০৭:৫৪

টানা ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরলেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি।মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে শুক্রবার বিকেলে ছাড়পত্র পান তিনি। 

বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে, বাসায় ফিরলেও চিকিৎসকরা এখনও তাকে সম্পূর্ণ সুস্থ বলতে নারাজ। অভিনেত্রীকে এখনও সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

গত ১৮ জানুয়ারি মুম্বাই-পুনে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন শাবানা আজমিকে বহনকারী গাড়িটি। এতে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর শাবানা আজমিকে দ্রুত মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়।

শাবানা আজমির গাড়িতে এয়ারব্যাগ থাকায় খুব বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি ও তার স্বামী জাভেদ আখতার। তবে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কা লাগায় দুমড়ে মুচড়ে যায় তাদের গাড়ি।

আরও পড়ুন

×