‘অপারেশন সুন্দরবনে’র পর নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৫৪ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৫৬
'ঢাকা ২০৪০' ও 'অপারেশন সুন্দরবন' ছবির পর নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য রাজি হয়েছেন নুসরাত ফারিয়া। নাম 'যদি... কিন্তু... তবুও'। ছবিটি পরিচালনা করছেন 'ছুঁয়ে দিলে মন'খ্যাত পরিচালক শিহাব শাহীন।
তবে ছবিটি বড় পর্দার জন্য নয়, এটি নির্মিত হচ্ছে ওয়েব প্ল্যাটফর্মের জন্য। বিশ্বব্যাপী নেটফ্লিক্স, আইফ্লিক্স, আমাজনের মতো ভারতের দর্শকপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'জি-ফাইভে'র ব্যানারে নির্মিত হচ্ছে এ ছবিটি।
এতে নুসরাত ফারিয়ার বিপরীতে থাকছেন জিয়াউল ফারুক অপূর্ব। নির্মাতা শিহাব শাহীন পরিচালনার পাশাপাশি এর গল্পও লিখেছেন।
পরিচালক বলেন, এটি পুরোপুরি রোমান্টিক, কমেডি সিনেমা। ১২০ মিনিট দৈর্ঘ্যের এই ছবিতে দেখা যাবে বিয়ের আগের দিন বর-কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগে তখন কী হতে পারে, এমন নানা পদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে যাবে 'যদি...কিন্তু... তবুও' ছবিটি।'
- বিষয় :
- নুসরাত ফারিয়া
- বিনোদন
