সিনেমা হলে কান্নায় ভেঙে পড়লেন আদবানি
‘শিকারা’ সিনেমা তেভে কান্নায় ভেঙে পড়লেন আদবানি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৪১ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৪৪
সিনেমায় দেখানো হয়েছে কাশ্মীরি পণ্ডিতদের কীভাবে ঘর ছাড়তে হয়েছিল। পাশাপাশি প্রদেশটির এক পণ্ডির দম্পতির সুখের সংসার কীভাবে তছনছ হয়ে যায় সেটাই দেখানো হয়েছে এই ছবিতে। ছবিটির নাম ‘শিকারা’। বিধু বিনোদ চোপড়া পরিচালিত নতুন ছবি এটি। মুক্তির পর ছবিটি নিয়ে বিতর্ক কম হয়নি। ছবিটি বয়কট করার জন্যও সরব হয়েছেন অনেকে।
রাহুল পন্ডিতার লেখা ‘আওয়ার মুন হ্যাজ ব্লাড ক্লটস’ এর উপর ভিত্তি করেই বিধু বিনোদ চোপড়া নির্মাণ করেছেন ‘শিকারা’। সম্প্রতি ছবিটি দেখলেন বর্ষীয়ান বিজেপি নেতা এলকে আদবানি। ছবিটি দেখার পর তার চোখে জল এসেছে বলে জানান তিনি।
সম্প্রতি ছিল এই ছবির স্পেশাল স্ক্রিনিং। স্পেশাল এই শো দেখতে গিয়েছিলেন এলকে আদবানী। সেখানেই ছবিটি দেখে কেঁদে ফেলেন আদবানি। বিধু বিনোদ চোপড়া একটি ভিডিও ট্যুইট করেছেন। সেখানে দেখা যাচ্ছে কাঁদছেন আদবানি। আর তাকে সান্ত্বনা দিচ্ছেন পরিচালক।
জানা গেছে, ১১ বছর আগে শুরু হয় শিকারা ছবির নির্মাণ কাজ। এগারো বছর পর নির্মাণ শেষে অবশেষে পর্দায় এলো ছবিটি। কাশ্মীরী পণ্ডিতদের ঘরছাড়া হবার ঘটনাই এই সিনেমার প্রেক্ষিত। উচ্চবর্ণের হিন্দুদের উপর মুসলিমরা যেভাবে অত্যাচার করেছিলেন, রাতের অন্ধকারে ঘর পুড়িয়ে দেওয়া থেকে মহিলাদের হেনস্থা সবই তুলে ধরেছেন এই সিনেমায়।
- বিষয় :
- শিকারা
- এলকে আদভানি
