ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

সমকাল লাইভে আসছেন অভিনেতা সিদ্দিক

সমকাল লাইভে আসছেন অভিনেতা সিদ্দিক
×

অভিনেতা সিদ্দিক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২০ | ০১:৩০ | আপডেট: ০১ মার্চ ২০২০ | ০১:৩২

দৈনিক সমকালের সাপ্তাহিক আয়োজন 'সমকাল সন্ধ্যা'য় আজ অতিথি হয়ে আসছেন জনপ্রিয় টিভি অভিনেতা সিদ্দিকুর রহমান। আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি প্রচার হবে সমকালের ফেসবুক পেজ ও ওয়েব সাইটে ।

প্রতি পর্বের মতো এ পর্বেও সিদ্দিকের সঙ্গে তার সমসাময়িক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আড্ডা দেয়া হবে। কথা হবে তার ক্যারিয়ার নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে। সেই সঙ্গে ব্যক্তিগত জীবনের নানা কিছু নিয়েও কথা হবে। আজকের অনুষ্ঠানটিও উপস্থাপনা করবেন জুম্মাতুল বিদা। 

বাংলাদেশের নাটকে একজন কমিডি অভিনেতা হিসেবে সিদ্দিকের জনপ্রিয়তা বেশ। নাটকের বাইরে বিজ্ঞাপন ও চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। ২০১৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘এই তো ভালোবাসা’ মুক্তি পেয়েছিল। এতে বিপরীতে নায়িকা ছিলেন অভীনেত্রী নিপুন। সিদ্দিক অভিনীত কিছু জনপ্রিয় নাটক ও ধারাবাহিক হলো, কবি বলেছেন, হাউসফুল, গ্র্যাজুয়েট, মাইক, হাম্বা, বন্ধু এবং ভালোবাসা, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ড্যান্স ডিরেক্টর, আমি নাটক বানাতে চাই, চৈতা পাগল, বরিশালের মামা ভাগ্নে, আমাদের সংসার, চন্দ্র বিন্দু ও রেডিও চকলেট।

১৯৯৯ সালে নাটকের দল থিয়েটার - এ অভিনয়ের মাধ্যমে মঞ্চে তার অভিষেক ঘটে। এসময় থিয়েটারের অধীনে তিনি বলদ, হাজার পোশাকী রাজার গল্প, পেজগীসহ বেশকিছু নাটকে অভিনয় করেন। এরপর তারিক আনম খানের নির্মিত একটি চকলেটের বিজ্ঞাপনে অংশগ্রহণের মাধ্যমে শোবিজে আগমন করেন কিন্তু তখন তিনি মূলত সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন। ২০০৫ সালে দীপংকর দীপন নির্মিত “রৌদ্র ও রোদেলার কাব্য” নাটকে “কাউয়া সিদ্দিক” চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নাটকে অভিনয় শুরু করেন। পরবর্তিতে ফাহামির পরিচালনায় কবি বলেছেন ও ধারাবাহিক নাটক হাউসফুলের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। 

আরও পড়ুন

×