মালাইকার পোশাক বিভ্রাট
মালাইকা অরোরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০৯:০৯ | আপডেট: ১২ মার্চ ২০২০ | ০৯:২০
বিনোদন জগতের তারকাদের নিয়ে আলোচনা-সমালোচনার অন্ত নেই। এবার বডি হাগিং পোষাক পরে নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে পড়ে আলোচনায় এসেছেন বলিউড তারকা মালাইকা অরোরা।
জিনিউজের প্রতিবেদন বলছে, একটি বডি হাগিং পোশাক পরে বৃহস্পতিবার জিমে যান মালাইকা। গাড়ি থেকে নেমে জিমে ঢোকার মুহূর্তে পাপারাজ্জিদের ক্যামেরা বন্দি হন এই বলিউড অভিনেত্রী। আর মালাইকার ওই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই জোর সমালোচনা শুরু হয়ে যায়।
ওই ভিডিও সামনে আসার পর অনেকে প্রশ্ন করতে শুরু করেছেন, মালাইকা কি পোশাক পরেছেন! অনেকে আবার বলতে শুরু করেন, বুড়ো বয়সে কেন মালাইকা এই ধরণের পোশাক পরতে শুরু করেছেন! আবার অনেকের মন্তব্য, মালাইকার এই পোশাক দেখে তাকে ভারতের সস্তার কিম কারদাশিয়ান বলে মনে হচ্ছে।
আবার কেউ কেউ মন্তব্য করেন, মালাইকা কি পোশাক পরতে ভুলে গিয়েছেন! অনেকে আবার মালাইকাকে আন্টি বলেও সম্মোধন করতে শুরু করেন ওই ভিডিওতে।
- বিষয় :
- মালাইকা অরোরা
- বিনোদন
- বলিউড
