ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

জীবন বাজি রেখে কাজ করেন আতিক, বিউটির দুশ্চিন্তার শেষ নেই

জীবন বাজি রেখে কাজ করেন আতিক, বিউটির দুশ্চিন্তার শেষ নেই
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩ | ০৬:৩৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ | ০৬:৩৫

অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় নির্ভীক সৈনিক হয়ে লড়াই করেন ফায়ার ফাইটাররা। বিধ্বংসী আগুনের সামনে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানুষের প্রাণ ও সম্পদ সুরক্ষায় ঝাঁপিয়ে পড়েন তাঁরা। তবে সেই অগ্নিযোদ্ধাদের গল্প সেভাবে পর্দায় উঠে আসে না।

সম্প্রতি দেশের ফায়ার সার্ভিসের অগ্নিযোদ্ধাদের নিয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদ নির্মাণ করেছেন সিনেমা ‘অগ্নিপুরুষ’। এর চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক। ছবিটিতে ‘অগ্নিপুরুষ’ তথা ফায়ার ফাইটার চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। তাঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন সুনেরাহ্‌ বিনতে কামাল।

ছবির গল্পে দেখা যাবে আতিক একজন ফায়ার ফাইটার। নিজের জীবনের বাজি রেখে কাজ করেন। কিন্তু তাঁর স্ত্রী বিউটি থাকেন দুশ্চিন্তায়। এমন ঝুঁকিপূর্ণ কাজ করতে দিতে চান না স্বামীকে। এরই মধ্যে মা হন বিউটি। ফলে দুশ্চিন্তা আরও বাড়ে। ওদিকে আতিকও নিজের অনিশ্চিত জীবন ও পরিবারের কথা ভেবে দ্বিধায় পড়ে যান। সাধ আর সাধ্যের টানাপোড়েনে আতিক দাঁড়াবেন কোন পথে? সবার জীবনের দুর্ঘটনায় লড়াই করা আতিক কি পারবেন নিজের জীবনের দুর্ঘটনা এড়াতে? এ রহস্যের কিনারা করা যাবে ছবিটি দেখার মাধ্যমে।

আগামী ৪ মে ওয়ার্ল্ড ফায়ার ফাইটার ডে উপলক্ষে এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে। নির্মাতা জানান, ‘অগ্নিপুরুষ’ নির্মাণে সার্বিক সহযোগিতা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ।

আরও পড়ুন

×