করোনার দিনে ভাতিজা হারালেন সালমান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ০৭:৫৩ | আপডেট: ৩১ মার্চ ২০২০ | ০৮:০৯
বিশ্বে অন্যান্য দেশের মতো করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে ভারতেও। দেশটিতে চলছে লকডাউন। এই সংকটের সময়ে বলিউড ভাইজান সালমান খানের পরিবারে নেমে এলো শোকের ছায়া। তবে সেটা করোনার জন্য নয়। সালমান খানের ভাতিজা আবদুল্লাহ খান মৃত্যু বরণ করেন।
সোমবার রাতে মুম্বাইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৩৮ বছর।
ভারতীয় গণমাধ্যম জানায়, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন আবদুল্লাহ, তাই প্রথমে রটে যায় করোনার জেরেই মৃত্যু হয়েছে তার। যদিও সালমানের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ফুসফুসের সমস্যা ছিল তার। ছিল ডায়াবেটিসও। হার্টেরও নানা সমস্যা ছিল।
গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন আবদুল্লাহ। অবশেষে মৃত্যু হয় তার।
প্রিয় ভাতিজা মৃত্যুতে শোকাহত সালমানও। ইনস্টাগ্রামে আবদুল্লাহ এবং তার একটি পুরনো ছবি শেয়ার করে তিনি লেখেন, সব সময় তোমাকে ভালবেসে যাব।শোক প্রকাশ করেছেন, অভিনেত্রী ডেইজি শাহ এবং জারিন খানও।
বডি বিল্ডিংয়ের শখ ছিল আবদুল্লাহ’র। সালমানের ‘বিইয়িং হিউম্যান’ সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- সালমান খান
- সালমানের ভাজিতার মৃত্যু
- বলিউড
