ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

ত্রাণ তহবিলে টাকা দিয়ে এত প্রচার কেন?

ত্রাণ তহবিলে টাকা দিয়ে এত প্রচার কেন?
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৯:০৩ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ০৯:০৯

করোনা ভাইরাস রুখতে ভারতে চলছে লকডাউডন। এই পরিস্থিতিতে ভারতে সাধারণ মানুষরা পড়েছেন মহাবিপদে। সেই অসচ্ছল মানুষদের সহায়তায় ভারত সরকারে ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা দিয়েছেন বলিউড খিলাড়ী অক্ষয় কুমার। 

অনুদানের বিষয়টি অক্ষয় টুইট করে জানিয়েছেন। এরপর ভারতীয় গণমাধ্যমে একের পর খবর প্রকাশ হয়েছে অক্ষয়ের অনুদান নিয়ে। অনুদানের এমন প্রচারণা পছন্দ হয়নি সোনাক্ষী সিনহা বাবা ও বলিউডের প্রবীণ অভিনেতা শত্রঘ্ন সিনহার। তাই বিষয়টি নিয়ে সমালোচনা করলেন তিনি। 

বললেন, ‌‌‘২৫ কোটি টাকা দিয়ে এত প্রচারের কী আছে! কোনও ত্রাণ তহবিলে এভাবে অনুদান দিয়ে টাকার অঙ্কের কথা উল্লেখ করা ভীষণই কুরুচিকর। শুনতে খারাপ লাগে’

যদিও এই মন্তব্যের কোথাও তিনি অক্ষয়ের নাম উল্লেখ করেননি, তবে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলে তিনি যে ২৫ কোটি টাকা দান করেছেন, সেকথা সকলেরই জানা। বলিউডের প্রথমসারির তারকারা যখন আর্থিক সাহায্যের ব্যাপারে একপ্রকার চুপ ছিলেন, তখন অক্ষয় কুমারই এগিয়ে এসে এত মোটা অঙ্কের টাকা দান করেছেন। যার জন্যে অনুরাগীদের কাছে বাহবাও কম জোটেনি অভিনেতার।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার বলিউডের প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা আরও বলেন,  ‘কেউ ২৫ কোটি টাকার অনুদান দিয়েছে, বিষয়টি শুনতে ভীষণই কুরুচিকর বোধ হয়। এই সংকটকালীন পরিস্থিতিতে দেশের জন্য কে কতটা উদ্বিগ্ন, এখন সেটা কি তার দেওয়া টাকার অঙ্কে বিচার হবে! কোনও প্রকার সমাজকল্যাণে হোক কিংবা কোনও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের তহবিলে মহৎ উদ্দেশে কে কত টাকা দান করল, বিশ্বের কোথাও কোনও তারকারা এত ফলাও করে ঘোষণা করেন না। দান-খয়রাতি যে কোনও ব্যক্তির ক্ষেত্রেই সেটা তার নিজস্ব ব্যাপার।’

সাক্ষাৎকারে শত্রুঘ্ন রসিকতা করে  আরও বলেন, যা প্রচারের বহর আমার তো মাঝেমধ্যে ভয় হয় কখন ‘শোবিজ’ ‘শো-অফ-বিজ’ না হয়ে যায়। 

আরও পড়ুন

×