ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী

দেশজুড়ে পপ তারকাদের কনসার্ট

দেশজুড়ে পপ তারকাদের কনসার্ট
×

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ২২:৩৫

স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠানের। দেশটির বিভিন্ন শহরে এসব কনসার্টে অংশ নিচ্ছেন সংগীত ও বিনোদনজগতের জনপ্রিয় তারকারা।

কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ‘আমেরিকা ২৫০’ উদ্‌যাপনের অংশ হিসেবে নিউইয়র্কের টাইমস স্কয়ারে মঞ্চে উঠবেন মেরি জে. ব্লাইজ, ব্র্যাড পেইজলি ও নি-ইয়ো।

লস অ্যাঞ্জেলেসের এলএ মেমোরিয়াল কলোসিয়ামে অনুষ্ঠিত হবে আরেকটি বড় আয়োজন। সেখানে গান শোনাবেন চাকা খান, ক্রিস স্ট্যাপলটন ও রক ব্যান্ড স্ম্যাশিং পাম্পকিনস।

ফিলাডেলফিয়ার বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন পার্কওয়েতে আয়োজিত কনসার্টে পারফর্ম করবেন ক্রিস্টিনা আগুইলেরা, উইল স্মিথ, সিল ও মিক মিল।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে ‘ফ্রিডম ২৫০’ নামে আলাদা একটি কনসার্ট সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছেন। এতে মার্টিনা ম্যাকব্রাইড, দ্য কমোডোরস ও ব্রেট মাইকেলসের অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে রাজনৈতিক বিতর্কের জেরে কয়েকজন শিল্পী শেষ পর্যন্ত অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের আগে আয়োজিত অনুষ্ঠানে গান পরিবেশন করবেন গায়ক ও র‌্যাপার সি-লো গ্রিন এবং রক ব্যান্ড লিনার্ড স্কিনার্ডসহ আরও কয়েকজন শিল্পী।

সূত্র: বিবিসি

আরও পড়ুন

×