সাদাকালো দিনের নায়িকাদের কথা
অনিন্দ্য মামুন
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০১:০৭ | আপডেট: ১৬ এপ্রিল ২০২০ | ০১:২২
তারা সাদাকালো যুগের সিনেমার নায়িকা। আজকের মতো রঙ্গি ফ্রেম তারা পাননি। এখনকার মতো আধুনিক প্রযুক্তির কোন ব্যবহার সে সময় ছিলোনা। তবুও তখনকার কাজের মাধ্যমে এখনও জনপ্রিয় তারা। প্রযুক্তির ব্যবহার বাড়লেও এখনও তাদের অভিনীত সিনেমার চাহিদা রয়েছে। দর্শকরা ইন্টারনেট ঘেটে ঘেটে দেখছেনি তাদের সিনেমা।
বাংলাদেশের সিনেমার যাত্রা শুরু হয় ৬০’র দশকে। শুরুর দশকেই বাংলাদেশ সিনেমা ইন্ডাষ্ট্রি পায় সুচন্দা, কবরী, সুজাতা, শবনম, শাবানা, সুমিতা দেবী, সুলতানা জামানের মতো অভিনেত্রীদের । যারা সাদাকালো পর্দায় অভিনয় দিয়েই মাতিয়ে রাখেন দর্শকদের। কোটি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেন। এখনও তারা সমান জনপ্রিয় হয়েই আছেন। ঢাকাই সিনেমা ইন্ডাষ্ট্রি যতদিন থাকবে তাদের নামও বাংলাদেশের সিনেমার ইতিহাসে চির অম্লান হয়েই রবে।
সুমিতা দেবী:
এ কালের সিনেমার দর্শকদের অনেকেই সুমিত দেবীর নাম হয়তো জানেন না। তবে যারা বাংলা ছবির আসল দর্শক তারা ঠিকই সুমিত দেবীকে চিনাতে হবেনা। তবে যারা নাম জানেন না তাদের ছবির নাম বললেই বলে উঠাবেন আরে একে তো চিনি! কিংবদিন্ত নায়িকা! তার অভিনীত ছবিগুলো হচ্ছে সোনার কাজল, কাঁদের দেয়াল, কখনও আসেনি, ওরা এগারোজন, সুজন সখী। সে সময় সাধারণ বাঙালী মধ্যবিত্ত সমাজের প্রিয় নায়িকা ছিলেন তিনি।
সুচন্দা:
সাদাকালো যুগের জনপ্রিয় নায়িকাদের অন্যতম সুচন্দা। শুরু থেকেই বহু হিট ছবির নায়িকা তিনি। তার অভিনীত বহু সিনেমা সুপারহিট ব্যবসা করে। তার অভিনীত ‘জীবন থেকে নেওয়া’ ছবিটির কথা না বললেই নয়। ছবিটি তো ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে আছে। সুচন্দা অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে - নয়নতারা, বেহুলা,কাগজের নৌকা, যে আগুনে পুড়ি, শনিবারের চিঠি, অশ্রু দিয়ে লেখা।
শবনম:
অসাধারণ রুপবতী নায়িকা ছিলেন শবনম। তিনি ৬০ এর দশকের আলোচিত নায়িকাও। তার অভিনীত সিনেমাগুলো সমৃদ্ধ করেছে বাংলা চলচ্চিত্রকে। সে সময় তার ছবি মুক্তি মানেই যেনো ব্যবসা সফল। তার অভিনীত কয়েকটি আলোচিত সিনেমা হচ্ছে- হারানো সুর, হারানো দিন, রাজধানীর বুকে, রাজা সন্ন্যাসী, জোয়ার ভাটা ইত্যাদি।
শাবানা:
তার পুরো নাম আফরোজা সুলতানা রত্না। তবে সবার কাছে তিনি শাবানা নামেই পরিচিত। ১৯৬২ সালে শিশুশিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্রে তার চলচ্চিত্রে আবির্ভাব ঘটে। পরে ১৯৬৭ সালে চকোরী চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। স্বর্ণালী দিনের নায়িকা হিসেবে শাবানা দাপটের সঙ্গে বহু বছর অভিনয় করেন। প্রচুর সিনেমা করেছেন তিনি। তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন শাবানা। তার অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হচ্ছে- মধুমিলন, অবুঝ মন, চকোরী, ছন্দ হারিয়ে গেল, ঝড়ের পাখি, সমাধান ইত্যাদি।
সুজাতা:
সুজাতা ষাট এর দশকের আরেক জনপ্রিয় নায়িকার নাম। তার প্রথম সিনেমার নাম ‘ধারাপাত’। তবে এই ছবিতে তিনি একক নায়িকা হিসেবে অভিনয় করেননি। একক নায়িকা হিসেবে সুজাতার অভিষেক ঘটে ‘ রূপবান’ সিনেমার মাধ্যমে। নাম নাম শুনার পরই অবশ্যই বুঝতে পারছেন কতটা জনপ্রিয় ছবি এটি। আর তার নায়িকাও কতটা জনপ্রিয়। ছবিটি ৬০ দশকের অন্যতম সেরা ব্যবসাসফল সিনেমা। এ অভিনেত্রী অভিনীত আলোচিত ছবিগুলো হচ্ছে ডাকবাবু, মধুবালা, মোমের আলো, এতটুকু আশা।
কবরী:
এ সময়ের দর্শকাদরে কাছেও বেশ পরিচিত অভিনেত্রী তিনি। তবে ৬০ এর দশকে ছিলো জনপ্রিয় নায়িকা। তার ডাগর ডাগর চোখের অভিনয় মুগ্ধ করতো সবাইকে। সিনেমার মানুষদের কাছে তিনি মিষ্টি মেয়েই হিসেবে পরিচিত। ক্যারিয়ার শুরুর পর থেকেই একের পর এক হিট ছবি উপহার দেন তিনি। ১০৬৪ সালে ‘সুতরাং’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে কাজ শুরু তার। বহু রোমান্টিক ও সামাজিক সিনেমার নায়িকা তিনি। কবরী অভিনীত আলোচিত সিনেমা হচ্ছে - সুতরাং,আবির্ভাব, দ্বীপ নেভে নাই, বিনিময়, সুজন সখী, ময়নামতি, নীল আকাশের নীচে, স্মৃতিটুকু থাক।
