করোনায় বলিউড অভিনেতার মৃত্যু
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৪:৩৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বলিউডের অভিনেতা রঞ্জিত চৌধুরী করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বুধবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গণমাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন এই অভিনেতার বোন বিখ্যাত থিয়েটার শিল্পী রাইল পাদমসি। মৃত্যুকালে রঞ্জিত চৌধুরী বয়স হয়েছিলো ৬৫ বছর।
সোশ্যল মিডিয়ায় নিজেই ভাইয়েল মৃত্যুর জানিয়ে পাদমসি লিখেছেন, ‘করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন আমার দাদা রঞ্জিত। তার শেষকৃত্য সম্পন্ন হবে আজ বৃহস্পতিবার। লকডাউন উঠে যাওয়ার পর শ্রাদ্ধানুষ্ঠান হবে।’
জানা গেছে, আগামী ৫ মে গুণী এই অভিনেতার আত্মার শান্তি কামনা করে শ্রাদ্ধানুষ্ঠান করবে তার পরিবার। করোনার জন্য খুব অল্প সংখ্যক মানুষ নিয়ে এই আয়োজন করা হবে।
রঞ্জিত চৌধুরী, বাত বাত ম্যায়, মিসিসিপি মশালা এবং বলিউড ও হলিউডের অনেক ছবিতে অভিনয় করেছেন। হৃষিকেশ মুখোপাধ্যায়ের খুবসুরত ছবি তার অন্যতম আলোচিত ছবি। এছাড়া ‘বাতো বাতো মে’ ছবির টিনা মুনিমের ভাইয়ের চরিত্রটির জন্য প্রচুর ভালোবাসা পেয়েছেন দর্শকের। গান্ধি ছবিতে জিন্নাহের চরিত্রে অভিনয় করেও তুমুল প্রশংসিত হন রঞ্জিত।
