ফুলের টবে জাতীয় পতাকা, তোপের মুখে সাইফিনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৬:০৮ | আপডেট: ১৯ এপ্রিল ২০২০ | ০৬:১০
করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে বলিউডের সব তারকারাই আছেন গৃহবন্দি। বাসায় যে যার মতো কাজ করে কাটাচ্ছেন গৃহবন্দি জীবন। এই হোম কোয়রান্টিনের ছেলে তৈমুরের সঙ্গে সইফ আলি খান মেতেছিলেন আঁকা-আঁকিতে।।
বারান্দার দেওয়ালকেই ক্যানভাস বানিয়ে সেখানেই চলছিলো তাদের আঁকিবুকি। সে দৃশ্য আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। বিপত্তিটা বাধে এরপরই।
যে ছবি করিনা শেয়ার করেছিলেন তাতে দেখা যাচ্ছে, ফুলের টবে রাখা ভারতের জাতীয় পতাকা। এতেই তোপের মুখে পড়েছেন সাইফ-কারিনা।
টবের মধ্যে কেনো জাতীয় পতাকা কেন থাকবে?— এ প্রশ্ন তোলেই নেট দুনিয়ায় চলছে সমালোচনা। একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরে যায় সেই পোস্ট। কমেন্টে একজন লেখেন, ‘আমাদের জাতীয় পতাকাকে সম্মানের সঙ্গে রাখুন।’ এতেই শেষ নয়। অন্যজন লিখেছেন ‘আমাদের জাতীয় পতাকা কি টবের মধ্যে বেড়ে উঠবে?
যদিও এই ট্রোলিংকে খুব একটা পাত্তা দেননি খান দম্পতি। করিনা বা সাইফ কেউই কোনও জবাব দেননি এই সব মন্তব্যের।
