ফরীদির ব্যবহৃত চশমাটির দাম ১ লাখ থেকে শুরু
হুমায়ুন ফরীদি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৫:২১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২০ | ০৫:২৬
করোনা ভাইরাসে মোকাবিলায় অর্থ সংগ্রহ করতে নিলামে তোলা হচ্ছে তারকাদের মূল্যবান সংগ্রহ। সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসানের একটি ব্যাট নিলামে বিক্রি হয়েছে ২০ লাখ টাকা। সংগীতশিল্পী তাহসানের লেখা একটি লিরিক ও অ্যালবাম বিক্রি হয়েছে সাড়ে ৭ লাখ টাকা।
তার ধারাবাহিকতায় আজ রাতে নিলামে উঠছে কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা। নিলামে চশমাটির ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা। ‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
নিলামের উদ্যোগ নেওয়া ফেসবুক পেজটিতে বলা হয়, ‘আমরা ভাগ্যবান আমাদের সময়ে উনাকে পেয়েছিলাম। এই ক্ষণজন্মা মানুষটি এখন আমাদের মাঝে না থাকলেও তার কালজয়ী কাজগুলো যুগ যুগ ধরে টিকে থাকবে আমাদের অনেক পরের জেনারেশান পর্যন্ত। আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তার পরিবার এগিয়ে এসেছে তার সবচেয়ে বহুল ব্যবহৃত চশমাটি নিয়ে, আমরা কৃতজ্ঞ তার পরিবারের প্রতি।’
আরো জানানো হয়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১ টায় লাইভে হুমায়ুন ফরীদির চশমা নিলামের কার্যক্রম সম্পন্ন হবে। নিলামে প্রাপ্ত অর্থ ব্যয় হবে করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবিলায়।
- বিষয় :
- হুমায়ুন ফরীদি
- চশমা
- নিলাম
- করোনা ভাইরাস