মা হচ্ছেন নায়িকা শুভশ্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২০ | ০১:৩৯ | আপডেট: ১১ মে ২০২০ | ০১:৫৬
সুখবর দিলেন টালিউড নায়িকা শুভশ্রী। ২০১৮ সালের পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। বিয়ের দুই বছর গড়ালো। শুভশ্রী এবার জানালেন মা হতে চলেছেন তিনি।
ভারতীয় মিডিয়ায় এমন খবরই ছড়িয়েছে। নিজের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।
টুইট বার্তায় শুভশ্রী লিখেছেন, ‘আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের জীবনে আরও একজন আসতে চলেছে।’
ঘরেই আনন্দের মধ্যে বেশ কাটছে রাজ-শুভশ্রীর দ্বিতীয় বিবাহবার্ষিকী। এর আগে ৫ মে পুত্র সন্তানের মা হন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনিও ফেব্রুয়ারিতে নিজের সপ্তম বিবাহবার্ষিকীতে প্রথমবারের মতো মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন।