আয়নার লুকোচুরির গল্প
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৯:৪০ | আপডেট: ১৩ মে ২০২০ | ০৯:৪২
কোভিড-১৯ এর ধকলে জর্জরিত বিশ্ব। বাংলাদেশ আর বাংলাদেশের বিনোদন পাড়াওতো ভিন্ন নয়। সকলেই রয়েছেন বাসায়। কি করতে যাচ্ছেন তাহলে এই আয়নাবাজির দল! আয়নাবাজির আয়নাকে কি আবারো ফিরিয়ে আনার কোন চেষ্টা থাকবে? কিন্তু লকডাউনের মধ্যে আয়নাবাজির টিম বের হয়ে এলো।
আয়নাবাজি করোনা ভাইরাসের সংকটকালীন সময়ে রহস্যঘেরা সচেতনতামূলক গল্প নিয়েই দর্শকদের সামনে আবারো ফিরে এসেছে 'আয়নাবাজি'। যেখানে অভিনেতা, নির্মাতা এবং সকল কলাকূশলীরাই কাজ করেছেন ঘরে বসেই।
এরই মধ্যে একটি পর্ব প্রচারিত হয়েছে। বুধবার প্রচারিত হবে সিরিজের দ্বিতীয় পর্ব। এই পর্বে আয়না চরিত্রের চঞ্চলকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হবে। এদিকে আয়নার লুকোচুরি টের পেয়ে হৃদি সহায়তা চাইবে সাংবাদিক সাবেরের।
এভাবেই এগিয়ে যাবে গল্প। আয়নার লুকোচুরি দেখতে আজ ঘরে বসে আয়নাবাজি দেখতে হবে।প্রথম আলোকে চঞ্চল বলেন, 'আয়নাবাজি করার সময় আয়না চরিত্রের সঙ্গে দীর্ঘদিন আমার বসবাস ছিল। বছর গেলেও চরিত্রের ওই পোল্ডারটা ভেতরেই রয়ে গেছে, শুধু ক্লিক করলেই খুলে যায়। কয়েক বছর আগের আয়নাবাজি, নতুন করে এই করোনাকালে করতে গিয়ে আবার তাই সহজ হয়ে যাচ্ছে। তবে আমি কিছুটা ভয়ে যদিও ছিলাম, কিন্তু শুরুর পর তা আর থাকেনি। যদিও করোনার বিষয়টা মাথায় রেখে গল্পটা লেখা, তারপরও দর্শক চাইবে আয়নাবাজির সেই মজাটাই পেতে। আমরাও তা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।'