এক যুগ পর ছবি
ফারজানা ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪ | ১৩:৪৩
অভিনেত্রী ও নির্মাতা ফাল্গুনী হামিদের পরিচালনায় এক যুগ পর অভিনয় করেছন অভিনেত্রী ফারজানা ছবি। ধারাবাহিক নাটকটির নাম ‘হাওয়ায় ওড়ার দিন’। সম্প্রতি এর প্রথম লটের দৃশ্য ধারণ শেষ হয়েছে। এতে ছবির বিপরীতে অভিনয় করেছেন মনির খান শিমুল।
ছবি বলেন, ‘ধারাবাহিকটির গল্প অসাধারণ। এতে আমি অভিনয় করেছি বনেদি পরিবারের মেয়ের চরিত্রে। ফাল্গুনী হামিদ একজন গুণী মানুষ। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা বরাবরই ভালো। এ কারণে বেশ আরাম নিয়েই অভিনয় করেছি। গল্প ও চরিত্র মিলে কাজটি দর্শকের ভালো লাগবে- এ আশা করাই যায়।’
ছবি-শিমুল ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন তনিমা হামিদ, আবদুল্লাহ রানা, আহসান হাবিব নাসিম, শিল্পী সরকার অপু, প্রাণ রায়, আবদুল্লাহ রানা প্রমুখ।
- বিষয় :
- ফারজানা ছবি
