ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

৪০০ শতাধিক মানুষ উদ্ধার করতে সক্ষম হয়েছি: তাসরিফ

৪০০ শতাধিক মানুষ উদ্ধার করতে সক্ষম হয়েছি: তাসরিফ
×

তাসরিফ খান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪ | ১৪:১১

জনহিতকর কাজের জন্য প্রশংসিত হয়েছেন তরুণ সংগীতশিল্পী ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তাসরিফ খান। ২০২২ সালে সিলেটের বন্যায় ব্যাপক উদ্যোগ ছিল তার। এবারও লক্ষ্মীপুর হয়ে ফেনীতে পৌঁছে গেছেন তিনি। সঙ্গে নিয়ে গেছেন স্পিডবোট।

সেখান থেকে সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, প্রথম দিন শেষে বিকেল থেকে রাত পর্যন্ত ২টি স্পিডবোট দিয়ে ফেনীর লস্করহাট থেকে আমরা ৪০০’র বেশি মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখানকার ডিসি মহোদয়ের নেতৃত্বে, ছাত্রদের সাপোর্ট, লোকাল সাপোর্ট ও রোভার স্কাউটের সহযোগিতায় এই কার্যক্রম করা সম্ভব হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) ভোর থেকে ১৮টা বোট নিয়ে ছাগল নাইয়া, ফুলগাজী, পশুরাম এবং আরও দুর্গম এলাকাগুলোতে ঢুকবেন বলেও জানান এই তরুণ।

এখানেই শেষ নয়। তিনি ফেনীর বন্যাদুর্গতদের পরিস্থিতির আপডেট জানিয়ে আরো একটি পোস্টে লিখেছেন, কয়েক শত বোট ট্রাকে করে ফেনীতে ঢুকেছে। শুক্রবার (২৩ আগস্ট) ভোর থেকে বড় পরিসরে উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণ চলবে।

আরও পড়ুন

×