ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মা হারালেন ফারজানা ছবি

মা হারালেন ফারজানা ছবি
×

ফারজানা রহমান ছবি ও তাঁর মা আয়েশা রহমান। ছবি: ফেসবুক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫ | ১৮:৪৩ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ | ১৯:০৩

অভিনেত্রী ফারজানা ছবির মা আয়েশা রহমান আর নেই। গত বোববার বেলা ২টা ১০ মিনিটে মিরপুরের বাসায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ২ মেয়ে, ৫ ছেলে রেখে গেছেন।

ছবির স্বামী তন্ময় সরকার সমকালকে বলেন, ‘মায়ের বার্ধক্যজনিত কিছু জটিলতা ছিল। কিন্তু তিনি সুস্থই ছিলেন। ওয়াশরুমে দুপুরের দিকে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার ঢাকা কমার্স কলেজের মাঠে প্রথম জানাজা শেষে আয়েশা রহমানের মরদেহ বর্তমানে বারডেম হাসপতালের মরচুয়ারিতে রাখা হয়েছে।

তাঁর তিন ছেলে ও এক মেয়ে দেশের বাইরে থাকেন। তারা এলে ২৫ জানুয়ারি দ্বিতীয় জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আরও পড়ুন

×