ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

মোশাররফ করিমের আছে বিশেষ ক্ষমতা

মোশাররফ করিমের আছে বিশেষ ক্ষমতা
×

‘ম্যাগনেট বাবু’ নাটকের একটি দৃশ্য

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯ | ০০:৫৭ | আপডেট: ০৪ অক্টোবর ২০১৯ | ০০:৫৮

একদিন বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছিলেন বাবু। হঠাৎ করেই তার মাথার ওপর পড়ে বজ্রপাত। কিন্তু তাতে মারা যাননি তিনি। কয়েকদিন পরই পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। পরে বাবু এলাকার সবাইকে বলেন, তার হাতে বিশেষ ক্ষমতা আছে। এরপর সবার বিশ্বাসের সুযোগ নিয়ে তিনি প্রতারণা শুরু করেন। এমনই ব্যতিক্রমী গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক 'ম্যাগনেট বাবু'।

নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। তার বিপরীতে দেখা যাবে মডেল অভিনেত্রী সারিকাকে। রশিদুর রহমানের নাটকটি নির্মাণ করেছেন তপু খান।

মোশাররফ করিম বলেন, 'একেবারেই ভিন্ন ধাঁচের গল্পের নাটক 'ম্যাগনেট বাবু'। এমন গল্পে আমি এর আগে কখনও অভিনয় করিনি। দর্শক নাটকটি উপভোগ করবেন বলে আশা করছি। নির্মাতা তপু খান জানান, 'নাটকটির শুটিং শেষে বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। শিগগিরই এটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।'

আরও পড়ুন

×