মিশু এবং হিমির বিয়ের প্রস্তুতি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০২:১৫ | আপডেট: ১৬ জুলাই ২০২০ | ০২:২০
শান্ত ছেলেটি খুবই সহজ-সরল। ভালো ছাত্রও। সবকিছু সে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিয়ে করে। অর্থাৎ হঠাৎ করে কোন কিছু করতে পারেনা। কিন্তু তার বাবা আকবর সাহেব যখন তাকে হঠাৎ করে বিয়ের প্রস্তুতি নিতে বললেন শান্ত তখন খুবই অস্বাভাবিক অবস্থায় পড়ে। সে কি করে বিয়ের প্রস্তুতি নিতে হয় সে ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে।
নিজের বুদ্ধি খাটিয়ে শান্ত যখন বিয়ের প্রস্তুতি নিতে চাচ্ছিল তখন এক এক করে মজার মজার ঘটনা ঘটে। ঘটতে লাগল। পাত্রী কেয়াকে খুশি করতে গিয়েই পড়তে থাকে বিপত্তিতে। কি সেই বিপত্তি? জানা যাবে ঈদের জন্য নির্মিত নাটক ‘বিয়ের প্রস্তুতি'তে।
মো. সাইফুর রহমান কাজলের রচনায় এটি নির্মাণ করেছেন পরিচালক শাখাওয়াত মানিক। বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, হিমি, ফখরুল বাশার ,মিলি বাশার, হোসাইন সাইদি, মিম,এ আর দুর্জয়।
পরিচালক মানিক বলেন, কমেডি ধরনের নাটক এটি। চরম তৃপ্তির সাথে কাজটি সম্পন্ন করেচি আমরা। নাটকটির মূল আকর্ষণ হচ্ছে নাটকের গল্পটা। যা বাস্তবতার খুবই কাছাকাছি। বিশেষ করে বিয়ের প্রস্তুতির ব্যাপারে পাত্র-পাত্রীরা যে দ্বিধাদ্বন্দের সম্মুখীন হয় এবং তাদের মধ্যে নার্ভাস কাজ করে সেটার উপরে আলোকপাত করেই গল্পটা নির্মাণ করা হয়েছে। আশা করি দর্শকরা নাটকটি উপভোগ করবে।
ঈদে কোন একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে নাটকটি। পরিচালক জানালেন এমন কথাই।
- বিষয় :
- বিনোদন
- নতুন নাটক
- মিশু সাব্বির
- হিমি