বিদ্যা নয় যেনো আসলেই শকুন্তলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০৩:৪১ | আপডেট: ১৬ জুলাই ২০২০ | ০৩:৪২
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান আবারও স্বমহিমায় ফিরছেন অভিনয়ে। শকুন্তলাদেবীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবির নাম ‘শকুন্তলাদেবী: হিউম্যান কম্পিউটার’। এ মাসের শেষে অ্যামাজ়ন প্রাইমে ছবিটি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার।
ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে ছবিতে বিদ্যা বালন ধরা দেবেন বিভিন্ন রূপে। যে ট্রেলারে দুই বিনুনি বাঁধা তরুণী শকুন্তলা থেকে চুলে পাক ধরা অন্যরকম এক বিদ্যাকে দেখা যাবে। ট্রেলারে চোখ বুলালে অনায়সেই বুঝতে পারা যাবে বিদ্যা বালান নয় যেনো আসলেই শকুন্তলাদেবী হাজির হয়েছেন পর্দায়।
৮ মে এই ছবির মুক্তির তারিখ নির্দিষ্ট ছিল কিন্তু করোনা পরিস্থিতির জেরে অনির্দিষ্টকালের জন্য মুক্তি পিছিয়ে যায় এই ছবির। অবশেষে ৩১ জুলাই বিশ্বের ২০০টি দেশে ডিজিটাল প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাবে শকুন্তলা দেবী।
- বিষয় :
- বিদ্যা বালান
- শকুন্তলাদেবী
- বলিউড