ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে নতুন সিনেমার খবর জানালেন মাহি

যুক্তরাষ্ট্র থেকে নতুন সিনেমার খবর জানালেন মাহি
×

‘অন্তর্যামী’ সিনেমার পোস্টার ও মাহিয়া মাহি। ছবি: ফেসবুক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ১৭:৪২ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ | ১৯:০৮

চলতি বছরের জুনে অনেকটা চুপিসারে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরমধ্যেই খবর, সিনেমায় ফিরছেন মাহি। অভিনয় করতে যাচ্ছেন নতুন সিনেমায়। সিনেমাটির নাম ‘অন্তর্যামী’। পরিচালনা করবেন সৈকত নাসির।

মাহির সিনেমায় ফেরার খবরটি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

 

তিনি জানিয়েছেন, লেডি অ্যাকশন সিনেমা দিয়ে মাহিয়া মাহি ফিরছেন। সিনেমার গল্প এগোবে মাহি ও একটি ৯ বছরের শিশুকে কেন্দ্র করে। এতে কোনো নায়ক থাকবে না।

 

আব্দুল আজিজ বলেন, “অগ্নি ২’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে ‘অন্তর্যামী’-এর গল্প। পুরো সিনেমাটিই মাহি ও একটি শিশুকে কেন্দ্র করে। এটা হবে সারভাইভাল গল্প, এতে ‘অগ্নি’-র চেয়েও ভয়ংকর অ্যাকশন থাকবে। আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু করব এবং সে বছরই প্রেক্ষাগৃহে মুক্তি দেবো।”

জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর থাইল্যান্ড এবং সবশেষে বাংলাদেশে এর শুটিং হবে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।

প্রসঙ্গত, মাহিয়া মাহিকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ ছবিতে। এখানে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। এর আগে ‘বুবুজান’ ছবিতে দেখা গেছে তাকে।

আরও পড়ুন

×