ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিয়ের পর সামান্থার পুরোনো পোস্ট ভাইরাল, কী লেখা তাতে

বিয়ের পর সামান্থার পুরোনো পোস্ট ভাইরাল, কী লেখা তাতে
×

সামান্থা রুথ প্রভু ও রাজ নিধুমুরু। ছবি: ইন্সটাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ | ১৭:২৪ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ | ১৮:৪২

প্রেমের পর নির্মাতা রাজ নিধুমুরুকে বিয়ে করেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সোমবার বিয়ের পর কয়েকটি স্থিরচিত্র ভক্তদের সঙ্গে ভাগ করেন অভিনেত্রী। এর একদিন পর সামান্থার গত বছরের একটি পোস্ট নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে এক বিশ্বস্ত ও ভালোবাসার সঙ্গীর কথা উল্লেখ করেন তিনি।

২০২৪ সালের ডিসেম্বর সামান্থা তার ইনস্টাগ্রাম স্টোরিতে পরের বছরের ভবিষ্যদ্বাণী নিয়ে একটি নোট শেয়ার করেন। সেই নোটে একটি প্রশ্নের সঙ্গে ছিল উত্তর। প্রশ্ন ছিল- বৃষ, কন্যা, মকর রাশির জন্য ২০২৫ সালে কী আসছে। তার উত্তর ছিল- ‘অত্যন্ত ব্যস্ত একটি বছর। আপনার দক্ষতায় উন্নতি ও বেশি উপার্জন। আপনার ও আপনার পরিবারের আর্থিক স্থিতিশীলতা।’

সবচেয়ে বেশি যে বিষয়টি নেটিজেনদের দৃষ্টি কাড়ে তা হলো, ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সেই উত্তরের একদম শেষে লেখা ছিল, ‘একজন অত্যন্ত বিশ্বস্ত ও ভালোবাসার সঙ্গীর আগমন।’

সিনেমা নিয়ে বছরটি তার ব্যস্ত না হলেও কাকতালীয়ভাবে বছর শেষে ভালোবাসার সঙ্গীর হাত ধরেছেন অভিনেত্রী সামান্থা। খুব কাছের আত্মীয়-স্বজন নিয়ে ছোট পরিসরে বিয়ে করেছেন ৩৮ বয়সী এই অভিনেত্রী।

সামান্থা ও রাজ আগে একসঙ্গে কাজ করেন ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজে। তাদের সম্পর্কের জল্পনা শুরু হয় সামান্থা যখন ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেন, যেখানে রাজ নিধুমুরুর পাশে দাঁড়িয়ে চেন্নাই সুপার চ্যাম্পস দলকে উৎসাহ দিতে দেখা যায়।

২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২৪ সালে নাগা চৈতন্য শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন।

অন্যদিকে ২০১৫ সালে শ্যামলীকে বিয়ে করেন রাজ। ২০২২ সালে তাদের দাম্পত্যে চিঁড় ধরে। পরে আইনিভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর সামান্থার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন রাজ নিধিমুরু। প্রেমের পর আবদ্ধ হন বিবাহবন্ধনে। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×