ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জীবনের ইঁদুর দৌড়ে আর শামিল হতে চান না সামান্থা

জীবনের ইঁদুর দৌড়ে আর শামিল হতে চান না সামান্থা
×

সামান্থা রুথ প্রভু। ছবি: ইন্সটাগ্রাম

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ১৩:০৪ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ | ১৩:০৬

২০২৬ সাল নিয়ে নতুন সব পরিকল্পনার ছক কষে চলেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। জানিয়েছেন, জীবনের ইঁদুর দৌড়ে আর শামিল হতে চান না তিনি। সেই জায়গায় শান্তি খুঁজে পেতে চান। ২০২৬ সালেও এমনই কিছু পরিকল্পনার কথা ভেবে রেখেছেন তিনি। সামাজিক মাধ্যমে নিজের একটি ছবি ভাগ করে নিয়ে সামান্থা জানিয়েছেন, ঠিক কোন কোন বিষয়ে তিনি নতুন বছরে মন দেবেন।

এ খবরের পাশাপাশি আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, জীবনের প্রতি কৃতজ্ঞ থাকতে চান সামান্থা। সেই সঙ্গে সুস্বাস্থ্যের জন্য যা যা করণীয়, তা করবেন তিনি।

কাছের ও মূল্যবান সম্পর্কগুলোতে আরও বেশি করে মন দেবেন অভিনেত্রী। নিজের মনের কথা শুনবেন। এমন কিছু কাজ করবেন, যার স্থায়িত্ব রয়েছে। কারণ ও উপলক্ষ নিয়ে সবটা করবেন। এগুলোই সামান্থার মূল লক্ষ্য।

সামান্থা মনে করেন, জীবনে সমতা ও মনের ভেতরের শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাফল্য, খ্যাতি, উত্তেজনার ওপরে তিনি মানসিক শান্তিকে রাখতে চান বলে জানান অভিনেত্রী। ২০২৬-এ শুধু অভিনেত্রী হিসেবেই নয়, একজন মানুষ হিসেবে উন্নতি করতে চান সামান্থা।

সম্প্রতি পরিচালক রাজ নিদিমোরুকের সঙ্গে দ্বিতীয় জীবন শুরু করেছেন সামান্থা রুথ প্রভু। খানিকটা চুপিসারে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। যদিও তারকা হওয়ার সুবাদে কোনো কিছু গোপন থাকেনি। তারপরও বিষয়টি নিয়ে খুব একটা জলঘোলা হয়নি; বরং অভিনয় জগতের নতুন দম্পতিকে সতীর্থরা শুভেচ্ছায় ভাসিয়েছেন। কারণ একটাই, অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিয়ে বিচ্ছেদের গত কয়েক বছর শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছিলেন সামান্থা।

বিয়ের মধ্য দিয়ে দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রীর জীবনে যদি স্বস্তি ফিরে আসে তবে সেটা মঙ্গলজনক বলেই অভিমত অভিনয় জগতের বাসিন্দাদের। এজন্যই সামান্থা ও রাজের দাম্পত্য জীবন যেন সুন্দর হয়ে ওঠে– সেই আশীর্বাদ করেছেন চলচ্চিত্র জগতের সুহৃদরা।

আরও পড়ুন

×