দেবের পর মিমিকে এসআইআর-এর নোটিশ
মিমি চক্রবর্তী। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬ | ১৫:১৮ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ | ১৫:৩১
টালিউড তারকা দেব ও সৌমিতৃষার পর এবার ‘স্পেশাল ইনকোয়ারি রিপোর্ট’- (এসআইআর) শুনানিতে ডাক পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। ভোটার তালিকায় নাম বা তথ্য সংক্রান্ত গরমিলের জন্য মিমিকে নোটিশ পাঠায় এসআইআর।
নোটিশ পাওয়ার পর মিমি জানান, আগামী ৩১ জানুয়ারি কসবা বিধানসভা কেন্দ্রে প্রয়োজনীয় নথিসহ তাকে হাজিরা দিতে বলা হয়েছে। নোটিশ অনুযায়ী নির্ধারিত দিলেন সেখানে হাজির হবেন।
এসআইআর-র ডাক পাওয়া নিয়ে ভারতীয় গণমাধ্যমকে মিমি চক্রবর্তী বলেন, ‘হ্যাঁ, আমার কাছে এসআইআরের নোটিশ এসেছে। আমি ৩১ জানুয়ারি অবশ্যই যাব। আমার যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ কসবা, সেখানে আমি ভোট দিই। সেখানেই আমাকে হয়ত যেতে হবে। যে নথি নিয়ে যেতে বলা হয়েছে তাই নিয়েই যাব।’

প্রসঙ্গত, ২০১৯ সালের সক্রিয় রাজনীতিতে যোগ দেন মিমি। তৃণমূল নেত্রীর হাত ধরে তার এই অভিষেক ছিল অত্যন্ত চমকপ্রদ। একই বছর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ আসন যাদবপুর থেকে প্রার্থী হন। রেকর্ড ভোট পেয়ে জয়লাভ করে লোকসভার সদস্য হন মিমি চক্রবর্তী।
এরপর ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি মিমি চক্রবর্তী লোকসভার সাংসদ পদ থেকে পদত্যাগ ইচ্ছা প্রকাশ করেন। বর্তমানে মিমি চক্রবর্তী সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন।
এর আগে তিনি জানিয়েছিলেন, তিনি পদ ছেড়ে এসেছেন। তাই রাজনীতিতে ফেরার কোনও ইচ্ছাই নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিনি শ্রদ্ধাশীল। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে তার।
রাজনীতি থেকে দূরে গিয়ে মিমি আবারও অভিনয়ে মন দিয়েছেন। গত শুক্রবার মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। সূত্র: হিন্দুস্থান টাইমস
- বিষয় :
- মিমি চক্রবর্তী
- টালিউড
- নায়িকা
- অভিনেত্রী
