ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ক্যামেরা জুম করে বিকৃতভাবে শরীর প্রদর্শন, বিরক্ত জাহ্নবী

ক্যামেরা জুম করে বিকৃতভাবে শরীর প্রদর্শন, বিরক্ত জাহ্নবী
×

জাহ্নবী কাপুর। ছবি: ইনস্টাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ১৯:১৯ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ | ২০:৫২

নারী বা তারকাদের সঙ্গে ঘটে যাওয়া আপত্তিকর ভিডিও ধারণ নিয়ে কড়া অবস্থান নিয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। অনুমতি ছাড়া কারও শরীরের নির্দিষ্ট অংশে ক্যামেরা জুম করে প্রদর্শনকে ‘আক্রমনাত্মক’ ও ‘অসম্মতিমূলক’ বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি রৈাজ সামানির পডকাস্টে অভিনেত্রী বলেন, ‘আমরা কী পোশাক পরছি সেটা গুরুত্বপূর্ণ নয়, এর মানে এই নয় যে কেউ আমাদের শরীরকে বাজেভাবে উপস্থাপন করবে। এটা শুধু আমাদের জন্য নয়, যারা এমন কনটেন্ট বানায় তাদের জন্যও খারাপ বার্তা দেয়।’

জাহ্নবী কাপুর স্পষ্ট করে জানান, পর্দায় সেন্সুয়াল পারফরম্যান্স আর বাস্তবে কাউকে অনুমতি ছাড়া বাজেভাবে উপস্থাপন করা—এই দুই বিষয় এক নয়। উদাহরণ হিসেবে তিনি তার করা গান ‘ভিগি সাদি’-এর কথা তুলে ধরে বলেন, সেটি ছিল চরিত্রের প্রয়োজনে, কিন্তু সেটিকে বিকৃতভাবে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।

জাহ্নবী কাপুর। ছবি: ইনস্টাগ্রাম

পাপারাজ্জিদের সঙ্গে সরাসরি কথা বলার অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি। যদিও তারা বিষয়টি বুঝতে পেরেছে বলে জানান, তবুও অভিনেত্রীর মতে সমস্যার মূল আরও গভীরে-এটি দর্শকের চাহিদার সঙ্গেও জড়িত। তিনি বলেন, ‘গ্লোবালি নারীদের অবজেক্টিফাই করা কনটেন্টই বেশি দেখা হয়, তাই এটি বারবার তৈরি হয়।’

এছাড়া, এআই নিয়ে নির্মিত ছবি ও ভিডিওর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার কথায়, ‘অনেক সময় ভিডিও এডিট করে এমনভাবে দেখানো হয়, যা আমি কখনও অনুমতি দিইনি।’

এই ধরনের উপস্থাপন তার পেশাগত জীবনেও প্রভাব ফেলছে বলে জানান জাহৃবী। তার মতে, ‘এতে দর্শকের ধারণা ও নির্মাতাদের দৃষ্টিভঙ্গি প্রভাবিত হয়, যা ভবিষ্যতে কাজ পাওয়ার ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে।’

জাহ্নবী কাপুর। ছবি: ইনস্টাগ্রাম

এসব কারণে সম্প্রতি নিজেকে কিছুটা আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ হিসেবে তিনি বলেন, ‘মানুষ আমাকে যেভাবে দেখছে সেটা আমি পছন্দ করছি না। এখন সবকিছু ভেবে-চিন্তেই করতে হচ্ছে। এখনও এমন অবস্থানে পৌঁছাইনি যেখানে সবকিছু উপেক্ষা করতে পারি। তাই আপাতত সতর্ক থাকাই বেছে নিচ্ছি।’ সূত্র: বলিউড হাঙ্গামা

আরও পড়ুন

×