ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘ব্যবসার পরিস্থিতি’ খ্যাত র‍্যাপার আলী হাসানের নতুন গান আসছে

‘ব্যবসার পরিস্থিতি’ খ্যাত র‍্যাপার আলী হাসানের নতুন গান আসছে
×

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ২০:২৭ | আপডেট: ০৩ মে ২০২৬ | ২০:২৮

বছর খানেক আগে ‘ব্যবসার পরিস্থিতি’ নিয়ে গান করে রাতারাতি ভাইরাল হয়ে যান র‍্যাপার আলী হাসান। এরপর একের পর এক র‌্যাপ সংগীত দিয়ে দর্শক-শ্রোতাদের মন কেড়েছেন এই শিল্পী। সমাজ-বাস্তব জীবনের নানা পরিস্থিতি উঠে এসেছিল তার ‘ব্যবসার পরিস্থিতি’ গানে। এরপর থেকে বিভিন্ন ইস্যুতে গান করতে দেখে গেছে তাকে। গান করেছেন বিভিন্ন ব্র্যান্ডের হয়েও। এরইমধ্যে নতুন করে আরও একটি ব্র্যান্ডের হয়ে গান করতে যাচ্ছেন এই শিল্পী। 

শোনা যাচ্ছে একটি স্মার্টফোনের ওপর নতুন গান নিয়ে আসছেন তিনি। গানটি প্রকাশিত হবে আগামী ৭ মে।

জানা যায়,  একটি স্মার্টফোন ব্র্যান্ডের নতুন মোবাইল ফোন বাজারে আনা উপলক্ষে আলী হাসানের সাথে এই নতুন গান তৈরি করেছে। আলী হাসানের বোল্ড এনার্জি ও স্ট্রিট-স্টাইল আকর্ষণের মাধ্যমে ক্যাম্পেইনটি সরাসরি এমন একটি প্রজন্মকে আকৃষ্ট করে যারা সক্ষমতা, স্টাইল ও প্রতিদিনের নির্ভরযোগ্যতাকে মূল্যায়ন করে।

আরও পড়ুন

×