ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মিলার কণ্ঠে লুৎফরের গান, শুভ-মিমের সঙ্গে নাচলেন দুই শতাধিক শিল্পী

মিলার কণ্ঠে লুৎফরের গান, শুভ-মিমের সঙ্গে নাচলেন দুই শতাধিক শিল্পী
×

মিলা, শুটিংয়ের দৃশ্য ও গীতিকার লুৎফর হাসান।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৫:৫৯ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১৬:০১

ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে নতুন সিনেমা ‘মালিক’। আর সেই প্রস্তুতির মাঝেই রাজধানীর এফডিসিতে শেষ হলো সিনেমাটির ‘গুলগুলি  পিঠা’ শিরোনামের একটি আইটেম গানের শুটিং। যে গানে নাচলেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।

এফডিসিতে বিশাল সেটে ধারণ করা এই গানে শুভ-মিমের ঙ্গে ছিলেন প্রায় দুই শতাধিক নৃত্যশিল্পী। পুরো আয়োজনটি ছিল বড় পরিসরেই নির্মাণ করা হয়েছে। আর সিনেমাটিতে আইটেম গানটিকেও রাখা হয়েছে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে।

‘গুলগুলি  পিঠা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন মিলা ইসলাম ও প্রতীক হাসান। আদিত রহমানের সুর ও সংগীতে, লুৎফর হাসানের কথায় তৈরি এই গান নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চান না পরিচালক সাইফ চন্দন। শুধু বললেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে। 

চার বছর আগে ‘সাপলুডু’–তে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল শুভ ও মিমকে। ‘মালিক’ দিয়ে সেই জুটিই ফিরছে নতুনভাবে। এই সিনেমার জন্য মিম দেড় মাসের মহড়ায় অংশ নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন। অভিনয়ের পাশাপাশি নিয়েছেন মার্শাল আর্ট, বডি ল্যাঙ্গুয়েজ ও অ্যাকশন কোরিওগ্রাফির প্রশিক্ষণ।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী পবিত্র ঈদুল আজহাকে লক্ষ্য করেই এগোচ্ছে ‘মালিক’–এর মুক্তির পরিকল্পনা। সবকিছু ঠিক থাকলে উৎসবের সেই সময়েই দর্শকের সামনে আসবে সিনেমাটি।

আরও পড়ুন

×