ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘সাকিন সারিসুরি’ নিয়ে স্মৃতিকাতর চঞ্চল

‘সাকিন সারিসুরি’ নিয়ে স্মৃতিকাতর চঞ্চল
×

চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৩:৩৮ | আপডেট: ০৬ মে ২০২৬ | ১৪:৩৭

শোবিজের দুই তারকা অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। পুবাইলের মেঠোপথে হঠাৎ দেখা যেন গল্পের ভেতর আরেক গল্প। গতকাল চঞ্চল চৌধুরীর ফেসবুক স্ট্যাটাসে ধরা পড়া সেই মুহূর্ত যেন নস্টালজিয়ার ফ্রেম।

চঞ্চল লিখেন, ‘কারণ ছাড়া দেখা! পুবাইল চটের আগা মেঠোপথ/গত পরশু....। এখানেই হয়েছিল ‘সাকিন সারিসুরি’। মিসিং বৃন্দাবন দাস, সালাউদ্দিন লাভলুসহ আরও অনেকে। চটের আগা গিয়ে স্মৃতিকাতর হলেও সেখানে বর্তমানে তারা কী কাজ করছেন, তা জানাননি এ অভিনেতা।

‘মনপুরা’, ‘আয়নাবাজি’ কিংবা অসংখ্য নাটকে চঞ্চলের অভিনয় যেমন মুগ্ধ করে, তেমনি বৃন্দাবনের লেখা ও উপস্থিতি এনে দেয় জীবনের গন্ধ।

এই ফ্রেমে অনুপস্থিত থেকেও চঞ্চলের মনে পড়েছে সালাউদ্দিন লাভলুর অবদান। যিনি গ্রামবাংলার গল্পকে তুলে এনেছেন পর্দায়। একসঙ্গে তারা মানেই স্মৃতি, শিল্প আর সময়কে ধরে রাখা এক অমূল্য মুহূর্ত। 

প্রায় ১২ বছরের দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় সর্বশেষ দেখা গেছে মোশাররফ ও চঞ্চলকে। অভিনেতা তানিম নূরের পরিচালনায় ‘বনলতা এক্সপ্রেস’  সিনেমায় দেশের দুই দাপুটে  অভিনেতার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন

×