ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

এক জায়গায় অপু-বুবলীর মিল খুঁজে পাওয়া গেল

এক জায়গায় অপু-বুবলীর মিল খুঁজে পাওয়া গেল
×

শবনম বুবলী ও অপু বিশ্বাস। কোলাজ: সমকাল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১৫:০৪ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ১৫:০৮

ফুটবল বিশ্বকাপ এলেই প্রিয় দল নিয়ে তর্ক-বিতর্ক, পতাকা উড়ানো আর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থনের ঝড়— সব মিলিয়ে জমে ওঠে বিশ্বকাপের আমেজ। সেই উন্মাদনায় শামিল হয়েছেন ঢাকাই সিনেমার দুই আলোচিত নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে এক জায়গায় মিল খুঁজে পাওয়া গেল তাদের। দুজনেই ব্রাজিলের সমর্থক।

অপু বিশ্বাস আগেই জানিয়েছিলেন, শুরু থেকে তিনি ব্রাজিল সমর্থক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় এমন এক ছন্দ রয়েছে, যা অন্য দলের মধ্যে খুঁজে পাওয়া কঠিন।’

সম্প্রতি বিশ্বকাপ উপলক্ষে নিজের অবস্থান স্পষ্ট করে ব্রাজিলের প্রতি ভালোবাসার কথা জানান বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জার্সি পরা ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।’

শবনম বুবলী ও অপু বিশ্বাস

শুধু প্রিয় দলের প্রতি সমর্থনই নয়, ছোটবেলার ফুটবল আবেগের কথাও স্মরণ করেছেন এই অভিনেত্রী। ব্রাজিলের কিংবদন্তি কয়েকজন ফুটবলারের নাম উল্লেখ করে তিনি লেখেন, ‘আহা! সেই ছোট্টবেলার ইমোশন রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো।’

অপু ও বুবলীর ক্ষেত্রে বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ দীর্ঘদিন ধরে দুই নায়িকাকে প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখে এসেছেন দর্শক। সেই দুই তারকাই এবার ব্রাজিলের প্রতি ভালোবাসায় এক কাতারে দাঁড়িয়েছেন। মাঠের লড়াইয়ে ব্রাজিলের সাফল্য বা ব্যর্থতা যাই হোক, বিশ্বকাপের শুরুতেই অন্তত একটি বিষয়ে একমত হয়েছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। তাদের হৃদয়ের দল একটাই, ব্রাজিল।

এদিকে বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের অভিযান শুরু করতে রোববার (১৪ জুন) ভোর ৪টায় মাঠে নামে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে।

আরও পড়ুন

×