প্রেমিক ও মেয়েদের নিয়ে ‘ম্যাজিকাল জন্মদিন’ পালন সুস্মিতার
সুস্মিতা সেন-ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০১:০১
সুস্মিতা সেন হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়তা লাভ করলেও তিনি তামিল ও বাংলা ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
মঙ্গলবার জীবনের ৪৪ তম বছরে পা রেখেছেন তিনি। বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে কোনও চেষ্টার বাকি রাখেননি তার প্রিয়জনরা। সেই দিনের পার্টির ছবি-ভিডিও নিজের অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী পোস্ট করেছেন নিজেই। তারপরই ভাইরাল সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের জন্মদিনের পার্টির বিভিন্ন মুহূর্ত।
দুই মেয়ে রিনি-আলিশা ও প্রেমিক রোহমান শল ছাড়াও জন্মদিনের পার্টিতে ছিলেন পরিবারের লোকজনরাও। জন্মদিন উপলক্ষে আলো দিয়ে সাজানো হয়েছিল বাড়ির ছাদ। সেখানেই হয়েছে কেক কাটা থেকে শুরু করে অন্য কাজকর্ম। জন্মদিনে পরিবারের থেকে এ রকম সারপ্রাইজ পেয়ে সাবেক বিশ্বসুন্দরী যে পুলকিত তা ফুটে উঠেছে তার অভিব্যক্ততেই।
জন্মদিন পালনের ভিডিও পোস্ট করে সুস্মিতা লিখেছেন, ‘ম্যাজিকাল জন্মদিন পালন। যা একজন চাইতে পারে তার সব কিছুই রয়েছে।’ এই আয়োজনের জন্য মেয়েদের ও প্রেমিককে ধন্যবাদও জানিয়েছেন তিনি। সূত্র: আনন্দবাজার
- বিষয় :
- সুস্মিতা সেন
- ম্যাজিকাল জন্মদিন
- রিনি-আলিশা
