ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রিয়াঙ্কা-দীপিকা-আলিয়াদের গাড়ির দাম কত?

প্রিয়াঙ্কা-দীপিকা-আলিয়াদের গাড়ির দাম কত?
×

দীপিকা-আলিয়া-প্রিয়াঙ্কা- ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০০:০২ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ | ০২:০৯

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা-প্রিয়াঙ্কা-আলিয়া ও কারিনা। তারা প্রত্যেকেই অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন। এই তারকাদের মন জয় করে আছে কোন কোন গাড়ি?  

প্রিয়াঙ্কা চোপড়া: 

তামিল `ঠামিজান' চলচ্চিত্রের মাধ্যমে ২০০২ সালে প্রিয়াঙ্কার অভিষেক হয়। এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে তিনি ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জন করেন এবং টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হন। এই অভিনেত্রীরর রয়েছে রোলস রয়েস। তার একটি রোলস রয়েস গোস্টও রয়েছে। এর দাম  ৫ কোটি ২৫ লাখ টাকা। গাড়ির বাইরের রঙ কালো ভিতরটা লাল। প্রিয়াঙ্কা বর্তমানে বেশির ভাগ সময় স্বামী নিকের সঙ্গে  বিদেশে কাটান। তবে ভারতে ফিরলেই সাধের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েন তিনি।

দীপিকা পাড়ুকোন:

বলিউডের জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী ভারতীয় তারকাদের একজন রণবীর জায়া দীপিকা পাড়ুকোন । তার গাড়ির কালেকশনে রয়েছে সেডান। তিনি মার্সিডিজ এস৫০০ ব্যবহার করেন। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬৭ লাখ টাকা।

ঐশ্বরিয়া রাই:

১৯৯৭ সালে মণি রত্নমের তামিল ছবি ‘ইরুভার’ এ অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া মার্সিডিজ এস-ক্লাসের গাড়ি ব্যবহার করেন। গাড়িটার রঙ রুপালি। এটাই তার প্রিয় গাড়ি। এর দাম ১ কোটি ৪১ লাখ টাকা।

আলিয়া ভাট:

সংঘর্ষ চলচ্চিত্রে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে আলিয়ার অভিষেক ঘটে। এরপর ২০১২ সালে সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ানের বিপরীতে করণ জোহর পরিচালিত রোমান্টিক কমেডি স্টুডেন্ট অব দ্য ইয়ার চলচ্চিত্রের মাধ্যমে তিনি নিয়মিত অভিনয় শুরু করেন। আলিয়ার গাড়ির সখ রয়েছে। গ্যারাজে একাধিক গাড়ি রয়েছে তার। তবে ছবিতে যে গাড়িটা দেখা যাচ্ছে, এটাই আলিয়ার সংগ্রহের সবচেয়ে দামি গাড়ি। এটা রেঞ্জ রোভার ভোগ। দাম ১ কোটি ৭৪ লাখ টাকা।

সোনম কাপুর:

অভিনয় শুরু করার আগে তিনি সঞ্জয় লীলা বানশালীর সহকারী হিসেবে কাজ করতেন। বানশালীর ‘সাওয়ারিয়া’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ২০০৭ সালে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন সোনম। অভিনেত্রীকে বেশির ভাগ সময়ে এই গাড়িতে চড়তে দেখা যায়। এটা মার্সিডিজ বেঞ্জ এস ৪০০। অনিল কাপুর মেয়ে সোনমকে এ গাড়ি উপহার দিয়েছিলেন। এর দাম ১ কোটি ২৮ লাখ টাকা।

মালাইকা অরোরা:

মডেল উপস্থাপিকা মালাইকা অরোরা। আলিয়ার মতো তারও রেঞ্জ রোভার ভোগ রয়েছে সংগ্রহে। তার গাড়িটার রঙ নীল। দাম ১ কোটি ৭৪ লাখ টাকা।

আনুশকা শর্মা:

রেঞ্জ রোভার ভোগ নিয়ে ঘুরে বেড়ান বিরাট কোহলির স্ত্রী আনুশকা। এই গাড়িটা তার সবচেয়ে প্রিয়। তবে আনুশকার রেঞ্জ রোভারের দাম ২ কোটি ২৭ লাখ টাকা।

মল্লিকা শেরাওয়াত:

মল্লিকা বলিউডের পাশাপাশি তামিল, কন্নড়, হিন্দি, ইংরেজি এবং চীনা ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। খোয়াইশ এবং মার্ডার চলচ্চিত্রে সাহসীভাবে পর্দায় উপস্থিতির জন্য তিনি বিশেষভাবে পরিচিত। গ্যালারিতে যত জন বলিউড নায়িকার উল্লেখ রয়েছে,  তাদের মধ্যে মল্লিকাই সবচেয়ে দামি গাড়িতে চড়েন। তার রয়েছে ল্যাম্বারগিনি আভেনটাডর। সাদা রঙের তার এই ল্যাম্বারগিনির দাম ৫ কোটি টাকা।

কারিনা কাপুর:

রিফিউজি চলচ্চিত্র দিয়ে কারিনার বড় পর্দায় অভিষেক হয়। আলিয়া আর মালাইকার মতো কারিনাও রেঞ্জ রোভার ভোগ ব্যবহার করেন। তার একাধিক গাড়ির মধ্যে এটাই বর্তমানে তার সবচেয়ে পছন্দের গাড়ি। দাম ১ কোটি ৭৪ লাখ টাকা।

সানি লিওন:

মাসেরাটি ব্যবহার করেন সানি। গাঢ় নীল রঙের তার গাড়িটার দাম ১ কোটি ৪০ লাখ টাকা। সানির এই গাড়ির বিশেষত্ব হল সারা বিশ্বে গাড়িটার মাত্র ৪৫০টা ইউনিট তৈরি হয়েছে। তারই একটা সানির সংগ্রহে। সূত্র: আনন্দবাজার


আরও পড়ুন

×