রাহাত ফতেহ আলীর কণ্ঠে বাংলা গান
ওস্তাদ রাহাত ফতেহ আলী খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০০:২৭
প্রকাশিত হলো ওস্তাদ রাহাত ফতেহ আলী খানের গাওয়া প্রথম বাংলা গান। শিরোনাম 'তোমারই নাম লেখা'। সোমবার এসএমএসবি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। এর কথা লিখেছেন এ দেশের গীতিকবি রবিউল আওয়াল। সুর ও সংগীতায়োজন করেছেন পাকিস্তানের আলোচিত সুরকার সালমান আশরাফ।
সম্প্রতি পাকিস্তানের একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। গীতিকবি রবিউল আওয়াল জানান, সালমান আশরাফ যখন এই গানের সুর করেন তখনই তা রাহাত ফতেহ আলী খানের ভালো লেগে গিয়েছিল। যেজন্য অতীতে বাংলা গান না গাইলেও এই প্রথম গাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং গান রেকর্ডও করে ফেলেন।
গানটি অনেকের ভালো লাগবে বলেও শিল্পী রাহাত ফতেহ আলী খান ও সুরকার সালমান আশরাফ আশা প্রকাশ করেছেন।
- বিষয় :
- ওস্তাদ রাহাত ফতেহ আলী
- বাংলা গান