প্রেমের সম্পর্ক 'তিক্ত' হয়ে উঠেছিল ফাতিমার কাছে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১ | ০৬:০৪ | আপডেট: ২৫ এপ্রিল ২০২১ | ০৬:৩০
আমির খানের দঙ্গল ছবিতে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান ফাতিমা সানা শেখ। এবার ব্যক্তিগত বিষয়ে মুখ খুললেন তিনি। একসময় প্রেমের সম্পর্কে তিক্ত হয়ে উঠেছিলেন বলে জানিয়েছেন তিনি। ফাতিমা বলেন, 'বিষিয়ে যাওয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসা কঠিন।'
ফাতিমা সানা বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে চুপচাপ। বিভিন্ন সাক্ষাৎকারে এই বিষয়ে প্রশ্ন এলে তা এড়িয়ে গেছেন তিনি। এমনকি 'ঠগস অব হিন্দুস্তান ' ছবি মুক্তির আগে আমির খানের সঙ্গে তার নাম জড়ালেও প্রকাশ্যে বলেননি কিছু।
অবশেষে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন তিনি। সম্প্রতি নেটফ্লিক্সের 'অজিব দাস্তানস' সিরিজে পরিচালক শশাঙ্ক খৈতানের পরিচালনায় অভিনয় করেন ফতিমা। তার এই চরিত্রের বিষয়ে এক সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে জানালেন প্রেমের সম্পর্কের কথা।
কথায় কথায় ফতিমা জানান, তিনি তার 'পিঙ্কি' চরিত্রটির মতো নন! একসময় তিনি প্রেমের সম্পর্কে ছিলেন, যা ধীরে ধীরে বিষিয়ে উঠেছিল। তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসা যে মোটেও সহজ নয়, তাও উল্লেখ করেন তিনি।
ফতিমা বলেন, 'মুখে বলা সহজ যে আমি এটা ঠিক করে নেব, ওটাও করতে পারব; কিন্তু কেউ যখন তিক্ত সম্পর্কে জড়িয়ে থাকে তখন সেখান থেকে বেরিয়ে আসা কঠিন!'
চলতি মাসের শুরুতে করোনায় আক্রন্ত হয়েছিলেন এই অভিনেত্রী। সে কথাও সোস্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন ফাতিমা। সঙ্গে যোগ করেন, অনিল কাপুর তার জন্য বাড়ি থেকে খাবারও পাঠিয়েছিলেন নিয়মিত।
- বিষয় :
- দঙ্গল সিনেমা
- আমির খান
- ফাতিমা সানা শেখ
- বলিউড