ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

অকালেই ঝরে গেলেন সঙ্গীতশিল্পী পৃথ্বীরাজ

অকালেই ঝরে গেলেন সঙ্গীতশিল্পী পৃথ্বীরাজ
×

না ফেরার দেশে চলে গেলেন তরুণ গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক পৃথ্বীরাজ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯ | ০১:০৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ | ০১:৫৬

রোববার রাতে না ফেরার দেশে চলে গেলেন তরুণ গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক পৃথ্বীরাজ (৩৩)।পারিবারিক সূত্রে জানা গেছে স্টুডিও’তে কাজ করার সময় কোন সাড়া না দিলে পৃথ্বীরাজকে সেখান থেকে উদ্ধার করে রাজধানীর সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরেকর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

চিকিৎসকরা জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। রোববার ভোর সাড়ে ৪টার দিকে মারা যান তিনি।

বেশ কিছুদিন ধরে শারিরীক অসুস্থ ছিলেন পৃথ্বীরাজ। তবে কিছুদিন ধরে কিছুটা সুস্থ হয়ে উঠছিলেন তিনি। তার ছোট ভাই ঋতুরাজ জানান  তথ্য। 

১৫ ডিসেম্বর জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে এবং আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানান ঋতুরাজ। 

২০১১ সালে পৃথ্বীরাজের প্রথম অ্যালবাম “ডট” প্রকাশিত হয়। উচ্চাঙ্গসংগীতের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ছিলেন তিনি।  এবিসি রেডিও এফএম ৮৯.২ এর প্রডাকশন ইনচার্জ ছিলেন পৃথ্বীরাজ। সেন্টার ফর মিউজিকলজি নামে একটি গানের স্কুলও ছিলো তার। 

ভারত সরকারের আইসিসিআর বৃত্তি নিয়ে ভারত যান পৃথ্বীরাজ। সেখানে তিনি অনেক প্রখ্যাত সংগীতগুরুর সান্নিধ্য পান। এ ছাড়া তিনি পড়াশোনা করেছেন গাণিতিক অর্থনীতি নিয়ে।

আরও পড়ুন

×