ইমরান খানের বৌয়ের সঙ্গে পাঁচ বছর ডেট করেন রনবীর কাপুর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২১ | ০৬:২২
বলিউড অভিনেতা রণবীর কাপুর। এই অভিনেতার জীবনে এসেছে অনেক নারী। দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফ, আলিয়া ভাট ছাড়াও অনেকের সঙ্গে তার সম্পর্কের কথা শোনা গেছে।
বলিউডের সংবাদমাধ্যমের খবর, এই তিন নায়িকার আগে একাধিক জনের সঙ্গে সময় কাটিয়েছেন রণবীর । তবে তারও আগে এই অভিনেতা নাকি টানা পাঁচ বছর ডেট করেছেন আমির খানের ভাগ্নে বৌ অবন্তিকার সঙ্গে!
শোনা গেছে, আমির-ভাগ্নে ইমরান খানের আগে নাকি অবন্তিকার গভীর প্রেম ছিল ঋষি-পুত্রের সঙ্গে। যদিও সেই সম্পর্কের জেরে যুগলে সাতপাক ঘোরার কথা ভেবেছিলেন কিনা তা জানা নেই। তবে রণবীরের সঙ্গে সম্পর্ক ভাঙার পরেই অবন্তিকা নাকি ডেট করতে থাকেন ইমরানের সঙ্গে। সেই সময় রণবীর আর ইমরান যদিও পরস্পরের ভাল বন্ধু।
ইমরান-অবন্তিকার প্রেম অবশ্য বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। তাদের ঘরে এক মেয়ে রয়েছে। নাম ইম্মারা। তবে বর্তমানে সেই সম্পর্কও অতীত। ‘মামা’ আমির খানের দ্বিতীয় বিচ্ছেদের বেশ কিছু আগেই ‘ভাগ্নে’ ইমরানের বিচ্ছেদ হয়ে যায়।
অবন্তিকার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে রণবীরের জীবনে এসেছেন বলিউডের অনেকেই। আপাতত রণবীর অভিনেত্রী আলিয়া ভাটের প্রেমে মশগুল রয়েছেন। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুট করতে গিয়েই আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান রণবীর। খবর, গত বছর তাদের চার হাত এক হওয়ার কথা ছিল। কিন্তু করোনায় তাদের চার হাত এক হওয়া থেকে বঞ্চিত করে । সূত্র: আনন্দবাজার
- বিষয় :
- রণবীর কাপুর
- অবন্তিকা মালিক
- ডেট
