ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে নুসরাত ফারিয়ার নাচ

নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে নুসরাত ফারিয়ার নাচ
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯ | ০৬:০২ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ | ০৫:১৭

নুসরাত ফারিয়া এই মুহুর্তে আছেন সাতক্ষীরার মুন্সীগঞ্জে। সেখানে দীপংকর দীপনের নতুন ছবি অপারেশন সুন্দরবনের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। শুটিংয়ে যাওয়ার আগে নুসরাত ফারিয়া একটি নাচের ভিডিও তার ইনস্টাগ্রামে দিয়েছেন; যা দেখে হতভম্ব ফ্যানরা। সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ছড়াচ্ছে উঞ্চতা। 

ভিডিওতে দেখা যাচ্ছে, খোলা চুলে, টাইট পোশাকে, গ্লিটারিং প্যান্টে বেলে ড্যান্স করছেন ফারিয়া। এমনিতেই খোলামেলা পোশাকে বরাবরই সাহসী ছবি পোস্ট করেন এ নায়িকা। এবার দেখালেন স্বল্প পোশাকে নাচের ভিডিও। 

প্রিয় নায়িকার ওই ভিডিও দেখে মুগ্ধ ভক্তরা। কমেন্টে সে মু্গ্ধতার কথা জানান তারা।

বাংলাদেশের পাশাপাশি কলকাতার ছবিতেও কাজ করছেন নুসরাত ফারিয়া। এ বছর তার অভিনীত ‘বিবাহ অভিযান’ মুক্তি পায় কলকাতায়।  এখন ‘ভয়’ নামের আরও একটি ছবিতে অভিনয় করছেন তিনি।


 

আরও পড়ুন

×