সেই গ্রামবাসীই দেখলেন ‘কাঠবিড়ালী’র প্রথম শো
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৬:০৩ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৬:০৬
ফ্ল্যাশ লাইটের ঝলকানি, রেড কার্পেট, বিনোদন দুনিয়ার তারকায় ভরপুর থাকে ছবির প্রিমিয়ারে। সাধারণ ছবির প্রিমিয়ার সিনেপ্লেক্স বা প্রেক্ষাগৃহে হওয়ার খবর এসেছে এতোদিন। পরিচালক নিয়ামুল মুক্তা সে পথে হাটলেন না। তিনি তার নির্মিত ‘কাঠবিড়ালী’ ছবিটির প্রিমিয়ার করলেন একেবারে সাদামাটাভাবে অজপারাগায়ে।
শুক্রবার রাত ৮টায় পাবনার ভাঙ্গুরা উপজেলার গজারমারা গ্রামে পরিচালকের বাড়ির পাশেই এক মাঠে প্রিমিয়ার হলো ছবিটির। যাতে এই গ্রামের শত শত মানুষের উপস্থিতি দেখা গেলো। প্রিমিয়ারের আগে পরিচালকের জানালেন, ছবিটি নির্মাণের পেছনে এই গ্রামের মানুষের অনেক অবদান আছে। পুরো ছবিটির শুটিং হয়েছে এই গ্রামে। তারা সর্বাত্মক সহযোগিতা করেছে। তাই সবার আগে এই ছবিটি আমি আমার গ্রামের মানুষদের দেখার সুযোগ করে দিয়েছি।

প্রিমিয়ারে ঢাকা থেকে ছুটে গেছেন ছবির মূলচরিত্র স্পর্শিয়া প্রিমিয়ার শুরুর আগে সাধারণ মানুষের ভালোবাসায় ভাসলেন তিনি। নিজে এই গ্রামের একজন হয়ে মিশে গেলেন অন্য সবার সাথে। স্পর্শিয়া বলেন, পুরো ছবির শুটিং গ্রামে করেছি। তাই এই গ্রামের মানুষদের সাথে অন্য রকম একটা সম্পর্ক হয়ে গেছে। সবাই এখন আমার পরিচিত। তাদের ভালোবাসার টানেই ঢাকা থেকে ছুটে এসেছি। এখানে সবার ভালোবাসায় আমি মুগ্ধ।
প্রিমিয়ার ‘কাঠবিড়ালী’ দেখছিলেন গ্রামের আক্কাস নামের একজন। ছবিটি কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, এতোদিন নিজের গ্রামকে চোখে দেখেছি। এখন দেখছি ক্যামেরার চোখে। এতো সুন্দর আমার গ্রাম সিনেমায় দেখে এক কথা অসাধারণ।

নিজেদের এই গ্রামকে ক্যামেরার চোখে পুরো বাংলাদেশের মানুষকে দেখানোর সুযোগ করে দেয়ায় পরিচালক নেয়ামুল মুক্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কাঠবিড়ালীর এই প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ভাংগুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, মন্ডতোষ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, পরিচালক নিয়ামুল মুক্তার বাবা—আব্দুল হামিদ মাষ্টার। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান—আজিদা পারভিন পাখি।
আগামী ২৭ জানুয়ারি মুক্তি মানবিক সম্পর্কের চড়াই-উৎরাইয়ের গল্প নিয়ে নির্মিত 'কাঠবিড়ালী।'
‘কাঠবিড়ালি’র কাহিনি লিখেছেন পরিচালক নিজে। চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর। আরও অভিনয় করেছেন সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে চিলেকোঠা ফিল্মস।
