ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ছয় দিনে ১০০ কোটির 'গুড নিউজ'

ছয় দিনে ১০০ কোটির 'গুড নিউজ'
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০৫:১৩ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০৫:৪৬

পরিচালক রাজ মেহতার ছবি 'গুড নিউজ' গত ২৭ ডিসেম্বর মুক্তি পায়। মুক্তির মাত্র ৬ দিনের মাথায় অক্ষয়-কারিনা অভিনীত এ ছবিটি ১০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, কমেডি ঘরানার এই সিনেমাটি আয় করেছে ১১৭ কোটি রুপি। বছরের প্রথম দিনেই 'গুড নিউজ' আয় করে ২২ কোটি রুপি।

অক্ষয়-কারিনা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, কিয়ারা আদভানি প্রমুখ। যৌথভাবে প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশনস ও জি স্টুডিও। 

তবে শুধু ভারেতেও নয়, বিদেশেও ভালো ব্যবসা করেছে এই ছবি বলে জানিয়েছে ফিল্ম অ্যানালিস্ট তরণ আদর্শ।

২০১৯ সালের পর নতুন বছরেও দারুণ সময় কাটছে অক্ষয় কুমারের। তার অভিনীত 'কেশরী' 'মিশন মঙ্গল' ও 'হাউসফুল ৪' বক্স অফিস দাঁপিয়েছে। এর মধ্য দিয়ে নতুন বছরটাও যে অক্ষয়ের জন্য অনেক চমক অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখে না। 

আরও পড়ুন

×