কলোনির বাসিন্দাদের গল্প নিয়ে নাগরিকের ‘গোল্লাছুট’
‘গোল্লাছুট’ ধারাবাহিক নাটকের একটি দৃশ্যে সাফা কবির ও তৌসিফ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০৫:৫১ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০৫:৫২
পরিচালক মাতিয়া মানু শুকু নির্মাণ করেছেন নুতন ধারাবাহিক ‘গোল্লাছুট’।একঝাঁক তারকা নিয়ে নির্মিত নাকটি রিচনা করছেন মীর সামী। ৫ জানুয়ারি থেকে প্রতি রবি, সোম, মঙ্গল এবং বুধবার নাগরিক টিভিতে প্রচার হবে ধারবাহিকটি।
নাটকটির প্রচার উপলক্ষ্যে বছরের প্রথম দিন (১ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারস্থ একটি হোটেলে নাটকটির প্রাকপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পরিচালক মাতিয়া বানু শুকু, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, অভিনেতা মাজনুন মিজান, অভিনেত্রী জেসিয়া ইসলামসহ অনেকে।
প্রাকপ্রদর্শনীতে নাটকটির পরিচালক মাতিয়া বানু শুকু বলেন, নাটকের সব কিছর বাজেট বাড়লেও আমাদের নাটকের বাজেট কমে। তাই এই মুহুর্তে গোল্লাছুট ধারবাহিক নির্মাণ করতে এসে খুবই সঙ্কায় ছিলাম। এটি প্রচারে আসবে কি না। তবে শেষ পর্যন্ত প্রচার হচ্ছে। এতে আমি খুব আনন্দিত। আশা করছি দর্শক নাটকটি উপভোগ করবেন।’

গোল্লাছুটে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মাজনুন মিজান। তিনি বলেন, ‘এখন তো ভিউয়ের যুগ। যার যত ভিউ। সে তত বড় তারকা। তবে এই ভিউ দিচ্ছেন দর্শকরা। তারা কাদের ভিউ দিচ্ছেন সে বিষয়টিও মাথা রাখা উচিত তাদের। গোল্লাছুটের মতো নাটক দর্শকরা গ্রহণ করবেন সে কামনাই করি আমি।’
নাটকটির রচয়িতা মীর সামী তার বক্তব্যে গোল্লাছুট দেখলে দর্শক নস্টালজিয়া ফিল করতে পারবেন বলে জানালেন।
কালোনির বাসিন্দাদের গল্পের নাটক আগে হলেও এখন অনুপস্থিত। তবে এই গোল্লাছুটে আবার সেই সেটা পাওয়া যাবে উল্লেখ করে ধারাবাহিকটির অভিনেত্রী ভাবনা বলেন, ‘শুকু আপা খুব ভালো একজন নির্মাতা। সবসময় আমি তার কাজ করতে পছন্দ করি। ‘গোল্লাছুট’ নাটকে যারা অভিনয় করেছেন, সবাই দর্শকের পছন্দের অভিনেতা-অভিনেত্রী। তাছাড়া এর গল্পটাও খুব ভালো। মনে হচ্ছে দর্শক আমাদের নাটকটি পছন্দ করবেন।
অনুষ্ঠানের শেষে মিস সুন্দরী জেসিয়া জেসিও নাটকটি দেখার আহ্বাবন জানিয়ে বলেন এমন গল্পের নাটক সরারই দেখা উচিত।
- বিষয় :
- গোল্লছুট
- ধারাবাহিক নাটক
- বিনোদন
