অক্ষয়ের কাছে সালমানের হার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ০৫:০৭
নতুন বছরে যখন বক্স অফিসে অক্ষয়ের সিনেমা 'গুড নিউজ' ঝড় তুলছে ; অন্যদিকে অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছে সালমানের 'দাবাং থ্রি'। অক্ষয়ের 'গুড নিউজ' ছবিটি ছয় দিনের মাথায় শতকোটি আয় করেছে। এদিকে ভাইজানের 'দাবাং থ্রি' দর্শকদের মোটেও সুখবর দিতে পারেনি।
গত ২০ ডিসেম্বর মুক্তি পায় প্রভু দেবা পরিচালিত ‘দাবাং থ্রি’। এনআরসি (নাগরিকপঞ্জী) এবং সিএএ (সংশোধিত নাগরিকত্ব আইন)-এর জন্য ভারতজুড়ে প্রতিবাদের কারণে নাকি বক্স অফিসে সালমানের এই সিনেমাটি মার খেয়েছে বলে জানানো হয়েছে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে।
১৪ দিনে ভাইজানের এই সিনেমাটির আয় করেছে মাত্র ১৪২ কোটি রুপি। এতে করে অনেকেই মনে করছেন তবে কি অক্ষয়ের কাছে অনেকটাই পরাস্ত হয়েছেন সালমান খান!
- বিষয় :
- অক্ষয় কুমার
- সালমান খান
