ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

অস্কারের দৌড়ে নীনা গুপ্তার 'দ্যা লাস্ট কালার'

অস্কারের দৌড়ে নীনা গুপ্তার  'দ্যা লাস্ট কালার'
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ০৬:১২ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২০ | ০৬:১৫

সদ্য অস্কার দৌড় থেকে জোয়া আখতারের ‘গাল্লি বয়’বাদ পড়লেও আশার আলো দেখাচ্ছে  নীনা গুপ্তা অভিনীত ছবি  'দ্যা লাস্ট কালার' ছবিটি।

এটি পরিচালনা করেছেন  জনপ্রিয় শেফ বিকাশ খান্না। নীনা গুপ্তা অভিনীত  এ ছবিটি এখন অস্কারের আঙিনায় একমাত্র ভারতীয় ছবি।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই ছবিটি ৩৪৪টি ফিচার ফিল্মের মধ্যে সেরার তালিকায় মনোনীত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সত্যতা নিশ্চিত করেন বিকাশ খান্না নিজেই। জিনিউজের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

'দ্যা লাস্ট কালার'-এর অস্কারে মনোনীত হওয়ায়  সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালক বিকাশ খান্না লেখেন, '২০২০ শুরুটা মন্দ হল না। ঈশ্বরকে ধন্যবাদ। আমার হৃদয় থেকে বানানো ছবি 'দ্যা লাস্ট কালার'। অস্কার, একাডেমি অ্যাওয়ার্ডে ৩৪৪ টি ছবির মধ্যে সেরা ছবির তালিকায়  এটি নির্বাচিত হয়েছে।'

এদিকে বিকাশ খান্নার টুইটের জবাবে নীনা গুপ্তা লিখেছেন, 'বিশ্বাসই হচ্ছে না, আমি ভীষণ খুশি।'

আরও পড়ুন

×